টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

টানা বৃষ্টিপাতের পরও চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকায় দ্রুত পানি নিষ্কাশন হয়েছে এবং বড় ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (১২ জুন) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, খাল ও জলাবদ্ধতাপ্রবণ এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এদিন বৃষ্টির মধ্যেই মাঠপর্যায়ে নেমে পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। চট্টগ্রাম আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিদর্শনকালে মেয়র বলেন, ‘নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে বৃষ্টির পানি যাতে কোথাও দীর্ঘ সময় আটকে না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। চসিকের পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মীরা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মাঠপর্যায়ে কাজ করছেন। নগরীর প্রধান খাল ও নালা-নর্দমার পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি বলেন, বৃষ্টির পর অধিকাংশ এলাকায় পানি দ্রুত নেমে যাওয়ায় মানুষের চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ডে বড় ধরন

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের
টানা বৃষ্টিপাতের পরও চট্টগ্রাম নগরীর অধিকাংশ এলাকায় দ্রুত পানি নিষ্কাশন হয়েছে এবং বড় ধরনের জলাবদ্ধতা সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (১২ জুন) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, খাল ও জলাবদ্ধতাপ্রবণ এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এদিন বৃষ্টির মধ্যেই মাঠপর্যায়ে নেমে পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। চট্টগ্রাম আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পরিদর্শনকালে মেয়র বলেন, ‘নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে বৃষ্টির পানি যাতে কোথাও দীর্ঘ সময় আটকে না থাকে, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। চসিকের পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগের কর্মীরা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও মাঠপর্যায়ে কাজ করছেন। নগরীর প্রধান খাল ও নালা-নর্দমার পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’ তিনি বলেন, বৃষ্টির পর অধিকাংশ এলাকায় পানি দ্রুত নেমে যাওয়ায় মানুষের চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ডে বড় ধরনের বিঘ্ন ঘটেনি। জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমের প্রসঙ্গ তুলে মেয়র বলেন, ‘খাল পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের ফলে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থায় উন্নতি এসেছে। এ ধারা অব্যাহত রাখতে চসিক কাজ করে যাচ্ছে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow