টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উৎপাদন বেড়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিটে উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৭৯ মেগাওয়াট। এরমধ্যে ১নং ইউনিটের ৪২, ২ নং ইউনিটে ৪২, ৩নং ইউনিটে ৩৫, ৪নং ইউনিটে ৩০ এবং ৫ নং ইউনিটে ৩০ মেগাওয়াট মিলে মোট ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পানি সংকটের কারণে দীর্ঘ তিন মাস যাবৎ সচল থাকার পরও কেন্দ্রের পাঁচটি ইউনিট একসঙ্গে চালু করা সম্ভব হয়নি। এতে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কেন্দ্রে উৎপাদন সর্বশেষ ৯৬ মেগাওয়াটে নেমে আসে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাপ্তাই লেকের পানি বেড়ে গেলে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আরও বাড়বে। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, গত কয়েক দিন ধরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদনও বেড়েছে।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উৎপাদন বেড়েছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রাঙামাটি জেলার কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিটে উৎপাদন বেড়ে ১৭৯ মেগাওয়াটে উন্নীত হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৭৯ মেগাওয়াট।

এরমধ্যে ১নং ইউনিটের ৪২, ২ নং ইউনিটে ৪২, ৩নং ইউনিটে ৩৫, ৪নং ইউনিটে ৩০ এবং ৫ নং ইউনিটে ৩০ মেগাওয়াট মিলে মোট ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

পানি সংকটের কারণে দীর্ঘ তিন মাস যাবৎ সচল থাকার পরও কেন্দ্রের পাঁচটি ইউনিট একসঙ্গে চালু করা সম্ভব হয়নি। এতে ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কেন্দ্রে উৎপাদন সর্বশেষ ৯৬ মেগাওয়াটে নেমে আসে।

তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাপ্তাই লেকের পানি বেড়ে গেলে বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন আরও বাড়বে।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, গত কয়েক দিন ধরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার কাপ্তাই লেকে পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির কারণে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদনও বেড়েছে।

সূত্র জানায়, এ সময় রুলকার্ভ অনুযায়ী লেকে পানি থাকার কথা ৯০ দশমিক ৩১ ফুট মিন সি লেভেল (এমএসএল)। বর্তমানে পানি আছে ৮৫ দশমিক ৪৪ ফুট এমএসএল| লেকে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

উল্লেখ্য, ১৯৬০ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ প্রকৃতির ওপর নির্ভর।কাপ্তাই লেকে পানি বেড়ে গেলে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট এক সাথে চালু থাকলে ২৩০ থেকে ২৪২ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow