টানা ১৫ মাস স্বর্ণ কিনল চীনের কেন্দ্রীয় ব্যাংক
চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না টানা ১৫তম মাসের মতো স্বর্ণ ক্রয় অব্যাহত রেখেছে। জানুয়ারিতে দেশটির স্বর্ণ মজুত বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৪১ লাখ ৯০ হাজার ট্রয় আউন্সে, যা আগের মাসে ছিল ৭ কোটি ৪১ লাখ ৫০ হাজার আউন্স।
পিবিওসির তথ্য অনুযায়ী, জানুয়ারির শেষে চীনের স্বর্ণ রিজার্ভের মূল্য বেড়ে হয়েছে ৩৬৯.৫৮ বিলিয়ন ডলার। এক মাস আগে এই অঙ্ক ছিল ৩১৯.৪৫ বিলিয়ন ডলার।
রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণ জানুয়ারিতে জল্পনামূলক কেনাকাটায় রেকর্ড উচ্চতায় ওঠে। একপর্যায়ে প্রতি আউন্সের দাম প্রায় ৫ হাজার ৬০০ ডলারে পৌঁছায়। তবে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ারশের মনোনয়ন ঘোষণার পর বাজারে বড় ধস নামে। স্পট মার্কেটে স্বর্ণের দাম নেমে যায় প্রায় ৪ হাজার ৪০০ ডলারে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ লেনদেন হচ্ছে প্রায় ৪ হাজার ৯৬০ ডলারে।
অন্যদিকে, চীনে স্বর্ণের অভ্যন্তরীণ চাহিদা কমছে। রাষ্ট্রীয় চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটির স্বর্ণ ব্যবহার টানা দ্বিতীয় বছরের মতো কমে ৩.৭৫ শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৯৫০ মেট্রিক টনে।