টিএসসিতে চলচ্চিত্র প্রদর্শনী

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা ফিল্ম ক্লাব। দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপ প্রাঙ্গণে। ‘একুশের চেতনায় উজ্জীবিত হোক নতুন প্রজন্ম’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে এই উৎসব। সমাপনী দিন ২১ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে ‘কলমীলতা’, পরিচালনায় শহিদুল হক খান। এর পাশাপাশি থাকছে একটি সমসাময়িক প্রামাণ্যচিত্র। এর আগের দিন, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উৎসবের উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হবে ভাষা আন্দোলনভিত্তিক ঐতিহাসিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। সিনেমাটি নির্মাণ করেছিলেন জহির রায়হান। একই দিন আরও একটি সমসাময়িক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। আরও পড়ুন: ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ, থানায় যাচ্ছেন অভিনেত্রী মনিরা মিঠু রমজানের প্রথম ইফতারে প্রিয়জনদের সঙ্গে মিম  উৎসবের বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন জানান, বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণ এবং বাংলা চলচ্চিত্রকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। আয়োজনটির সহযোগিতায় রয়েছে গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। এমআই/এমএমএফ

টিএসসিতে চলচ্চিত্র প্রদর্শনী

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকা ফিল্ম ক্লাব। দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সড়কদ্বীপ প্রাঙ্গণে। ‘একুশের চেতনায় উজ্জীবিত হোক নতুন প্রজন্ম’ প্রতিপাদ্যে শুরু হচ্ছে এই উৎসব।

সমাপনী দিন ২১ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে ‘কলমীলতা’, পরিচালনায় শহিদুল হক খান। এর পাশাপাশি থাকছে একটি সমসাময়িক প্রামাণ্যচিত্র।

এর আগের দিন, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উৎসবের উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হবে ভাষা আন্দোলনভিত্তিক ঐতিহাসিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। সিনেমাটি নির্মাণ করেছিলেন জহির রায়হান। একই দিন আরও একটি সমসাময়িক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে।

আরও পড়ুন:
ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ, থানায় যাচ্ছেন অভিনেত্রী মনিরা মিঠু 
রমজানের প্রথম ইফতারে প্রিয়জনদের সঙ্গে মিম 

উৎসবের বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন জানান, বাংলা ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের স্মরণ এবং বাংলা চলচ্চিত্রকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। আয়োজনটির সহযোগিতায় রয়েছে গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

এমআই/এমএমএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow