টিকটক বিজ্ঞাপন নিয়ে ঢাকায় এএএবি- এলেফের কর্মশালা
দেশে টিকটকভিত্তিক বিজ্ঞাপনের ব্যবহার বাড়ছে— এই প্রেক্ষাপটে বিজ্ঞাপন সংশ্লিষ্টদের জন্য এক কর্মশালার আয়োজন করেছে অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) ও টিকটকের অনুমোদিত পার্টনার এলেফ। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর একতা কোওয়ার্কিং স্পেসে ‘নেক্সট-জেন অ্যাডভার্টাইজিং : উইনিং উইথ টিকটক ইন বাংলাদেশ’ শীর্ষক এ সেশনটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এএএবির সদস্যভুক্ত ১৭টি শীর্ষ বিজ্ঞাপন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা বাংলাদেশের ডিজিটাল বিজ্ঞাপনে টিকটকের বাড়তি প্রভাব এবং কীভাবে এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে কার্যকর প্রচারণা চালানো যায়, তা নিয়ে আলোচনা করেন। সেশনটি পরিচালনা করে টিকটক বাংলাদেশের ক্লায়েন্ট পার্টনার টিম। এতে টিকটকে কী ধরনের কনটেন্ট ভালো কাজ করে, বিজ্ঞাপন কীভাবে আরও আকর্ষণীয় করা যায় এবং বিভিন্ন বিজ্ঞাপন সমাধান— এসব বিষয় সহজভাবে তুলে ধরা হয়। পাশাপাশি টিকটক ক্রিয়েটিভ এক্সচেঞ্জ (টিটিসিএক্স) নিয়েও আলোচনা হয়। টিকটকের এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিজিওনাল পার্টনার ডিরেক্টর স্টিফেন লে অনলাইনে যুক্ত হয়ে বিশ্বব্যাপী ট্রেন্ড ও অভিজ্ঞতা শেয়ার করেন। এ সময় বাংলাদেশ ও শ্রীলঙ্কার
দেশে টিকটকভিত্তিক বিজ্ঞাপনের ব্যবহার বাড়ছে— এই প্রেক্ষাপটে বিজ্ঞাপন সংশ্লিষ্টদের জন্য এক কর্মশালার আয়োজন করেছে অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) ও টিকটকের অনুমোদিত পার্টনার এলেফ।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর একতা কোওয়ার্কিং স্পেসে ‘নেক্সট-জেন অ্যাডভার্টাইজিং : উইনিং উইথ টিকটক ইন বাংলাদেশ’ শীর্ষক এ সেশনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এএএবির সদস্যভুক্ত ১৭টি শীর্ষ বিজ্ঞাপন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তারা বাংলাদেশের ডিজিটাল বিজ্ঞাপনে টিকটকের বাড়তি প্রভাব এবং কীভাবে এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে কার্যকর প্রচারণা চালানো যায়, তা নিয়ে আলোচনা করেন।
সেশনটি পরিচালনা করে টিকটক বাংলাদেশের ক্লায়েন্ট পার্টনার টিম। এতে টিকটকে কী ধরনের কনটেন্ট ভালো কাজ করে, বিজ্ঞাপন কীভাবে আরও আকর্ষণীয় করা যায় এবং বিভিন্ন বিজ্ঞাপন সমাধান— এসব বিষয় সহজভাবে তুলে ধরা হয়। পাশাপাশি টিকটক ক্রিয়েটিভ এক্সচেঞ্জ (টিটিসিএক্স) নিয়েও আলোচনা হয়।
টিকটকের এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিজিওনাল পার্টনার ডিরেক্টর স্টিফেন লে অনলাইনে যুক্ত হয়ে বিশ্বব্যাপী ট্রেন্ড ও অভিজ্ঞতা শেয়ার করেন। এ সময় বাংলাদেশ ও শ্রীলঙ্কার কান্ট্রি ডিরেক্টর এহসানুল হকও ভার্চুয়ালি সেশনে অংশ নেন।
শেষে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বিভিন্ন বিষয় জানতে চান। এতে টিকটককে আরও কার্যকরভাবে ব্যবহার করার আগ্রহ স্পষ্ট হয়ে ওঠে।
অনুষ্ঠানে এএএবির সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে তিনি অংশগ্রহণকারীদের নিয়মিত শেখা ও নিজেদের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
ডিজিটাল বিজ্ঞাপন খাতে দক্ষতা উন্নয়নে ধারাবাহিক সহযোগিতার জন্য এলেফকে ধন্যবাদ জানিয়েছে এএএবি।
What's Your Reaction?