টিকিট কালোবাজারি : ২ স্টুয়ার্ডকে বরখাস্ত ও জরিমানা

সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির ঘটনায় অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ২ স্টুয়ার্ডকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ২৪ মার্চের মধ্যে কৈফিয়ত তলব করেছে বাংলাদেশ রেলওয়ে। শুক্রবার (২০ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  এতে বলা হয়, সম্প্রতি একটি অনলাইন পোর্টালে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রাথমিক অনুসন্ধানে ভিডিওটির সত্যতা পাওয়া যায়। এতে টিকিট কালোবাজারির সঙ্গে অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী স্টুয়ার্ড মিনহাজুল ও ইমরানের সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ কারণে তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ মার্চের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ

টিকিট কালোবাজারি : ২ স্টুয়ার্ডকে বরখাস্ত ও জরিমানা

সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির ঘটনায় অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ২ স্টুয়ার্ডকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ২৪ মার্চের মধ্যে কৈফিয়ত তলব করেছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (২০ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, সম্প্রতি একটি অনলাইন পোর্টালে ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকিট কালোবাজারির সঙ্গে জড়িত একটি চক্রের দুই সদস্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রাথমিক অনুসন্ধানে ভিডিওটির সত্যতা পাওয়া যায়।

এতে টিকিট কালোবাজারির সঙ্গে অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মচারী স্টুয়ার্ড মিনহাজুল ও ইমরানের সংশ্লিষ্টতা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এ কারণে তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ মার্চের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটির ব্যাখ্যা সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow