টেইলর সুইফটের বিয়ের ‘ময়লা’ ১০০ ডলারে কিনেছেন ভক্তরা
তারকাদের ঘিরে ভক্তদের কত রকম পাগলামিই না থাকে! তাই বলে প্রিয় তারকার বিয়ের আবর্জনা কিনছেন ভক্তরা, এতোটাও পাগলামি কেউ আশা করে না হয়তো। কিন্তু সেটাই ঘটেছিলো টেইলর সুইফটের বিয়েতে। সম্প্রতি এই গায়িকা বিয়ে করেছেন। আর তার বিয়ের আবর্জনা সব কিনে নিয়েছেন ভক্তরা! আরও পড়ুন মরিয়ম কি পারবেন সম্পর্ক ধরে রাখতে? মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির রাজকীয় বিয়েকে ঘিরে আলোচনায় এসেছে এই ভিন্ন ঘটনাটি। বিয়ের ভেন্যুর আশপাশ থেকে সংগ্রহ করা বিভিন্ন ‘আবর্জনা’ বিক্রি করে সাড়া ফেলেছেন নিউইয়র্কের শিল্পী জাস্টিন গিগনাক। অবাক করার বিষয় হলো, এসব স্মারক কিনতে ১০০ ডলার পর্যন্ত খরচ করছেন ভক্তরা। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশ থেকে গিগনাক সংগ্রহ করেন একটি রিং পপ ক্যান্ডি, একটি ফেলে রাখা এয়ারপড, এমনকি একটি ওভুলেশন টেস্ট কিটও। পরে এসব জিনিস স্বচ্ছ প্লাস্টিকের কিউবে সংরক্ষণ করে বিক্রির জন্য তুলে ধরেন। গিগনাক জানান, তিনি ৫০টি ‘পকেট গার্বেজ’ কিউব তৈরি করেছেন, যার প্রতিটির দাম ২৫ ডলার। এছাড়া বড় আকারের কিউবের মূল্য রাখা হয়েছে ১০০ ডলার। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, সংগ্রহ করা জিনিসগুলো
তারকাদের ঘিরে ভক্তদের কত রকম পাগলামিই না থাকে! তাই বলে প্রিয় তারকার বিয়ের আবর্জনা কিনছেন ভক্তরা, এতোটাও পাগলামি কেউ আশা করে না হয়তো। কিন্তু সেটাই ঘটেছিলো টেইলর সুইফটের বিয়েতে। সম্প্রতি এই গায়িকা বিয়ে করেছেন। আর তার বিয়ের আবর্জনা সব কিনে নিয়েছেন ভক্তরা!

মরিয়ম কি পারবেন সম্পর্ক ধরে রাখতে?
মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির রাজকীয় বিয়েকে ঘিরে আলোচনায় এসেছে এই ভিন্ন ঘটনাটি। বিয়ের ভেন্যুর আশপাশ থেকে সংগ্রহ করা বিভিন্ন ‘আবর্জনা’ বিক্রি করে সাড়া ফেলেছেন নিউইয়র্কের শিল্পী জাস্টিন গিগনাক।
অবাক করার বিষয় হলো, এসব স্মারক কিনতে ১০০ ডলার পর্যন্ত খরচ করছেন ভক্তরা।
নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশ থেকে গিগনাক সংগ্রহ করেন একটি রিং পপ ক্যান্ডি, একটি ফেলে রাখা এয়ারপড, এমনকি একটি ওভুলেশন টেস্ট কিটও। পরে এসব জিনিস স্বচ্ছ প্লাস্টিকের কিউবে সংরক্ষণ করে বিক্রির জন্য তুলে ধরেন।
গিগনাক জানান, তিনি ৫০টি ‘পকেট গার্বেজ’ কিউব তৈরি করেছেন, যার প্রতিটির দাম ২৫ ডলার। এছাড়া বড় আকারের কিউবের মূল্য রাখা হয়েছে ১০০ ডলার।
তবে তিনি স্পষ্ট করে বলেছেন, সংগ্রহ করা জিনিসগুলো সরাসরি টেইলর সুইফট, ট্রাভিস কেলসি বা তাদের অতিথিদের ব্যবহৃত- এমন কোনো নিশ্চয়তা তিনি দিতে পারেন না। তার ভাষায়, এগুলো শুধু বিয়ের দিন ভেন্যুর বাইরের এলাকা থেকে সংগ্রহ করা স্মারক।

শিক্ষার্থীদের লাঠিচার্জ / ক্ষোভে অরিজিতের প্রশ্ন, ‘হ্যালো নেতা-মন্ত্রী, নিজেদের ভগবান ভাবছেন?’
গত ২৫ বছর ধরে আবর্জনা সংগ্রহ করে শিল্পকর্ম তৈরির কাজ করছেন জাস্টিন গিগনাক। তার বিশ্বাস, মানুষ যে জিনিসগুলো ফেলে দেয়, সেগুলোর মধ্যেও সৌন্দর্য ও স্মৃতির মূল্য খুঁজে পাওয়া সম্ভব।
স্থানীয় অনেকেই গিগনাকের এই উদ্যোগকে অভিনব ব্যবসায়িক কৌশল হিসেবে দেখছেন। তাদের মতে, টেইলর সুইফটের ভক্তদের কাছে তার সঙ্গে সম্পর্কিত যেকোনো স্মারকই বিশেষ মূল্য বহন করে। ফলে এসব ‘আবর্জনা’ও সংগ্রহযোগ্য স্মারকে পরিণত হয়েছে।
এলআইএ
What's Your Reaction?