টেকনাফে অভিযান, অস্ত্র-গোলাবারুদ-ইয়াবা জব্দ করলো নৌবাহিনী
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নৌবাহিনী। রোববার (৩ মে) দিনগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এই অভিযান চালানো হয়। নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি সুসংগঠিত আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়ি তল্লাশি করে ২টি জি-৩ রাইফেল, একটি এমএ-১ রাইফেল, ৮টি ম্যাগাজিন এবং ১৯০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়। নৌবাহিনী সূত্রে জানা যায়, গোলাবারুদ ও মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও সন্ত্রাস দমনে তাদের এই বিশেষ অভিযান ও সার্বিক নজরদারি অব্যাহত থাকবে। সায়ীদ আলমগী
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে নৌবাহিনী। রোববার (৩ মে) দিনগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় এই অভিযান চালানো হয়।
নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডসসহ দুটি সুসংগঠিত আভিযানিক দল টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়ি তল্লাশি করে ২টি জি-৩ রাইফেল, একটি এমএ-১ রাইফেল, ৮টি ম্যাগাজিন এবং ১৯০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে মজুত রাখা ২৮ হাজার পিস ইয়াবাও জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গোলাবারুদ ও মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও সন্ত্রাস দমনে তাদের এই বিশেষ অভিযান ও সার্বিক নজরদারি অব্যাহত থাকবে।
সায়ীদ আলমগীর/কেএইচকে/এএসএম
What's Your Reaction?