টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হাতিটি মারা গেছে

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য হাতিটি মারা গেছে। রোববার (১২ জুলাই) সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। এর আগে শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় পাহাড় থেকে পড়ে হাতিটি গুরুতর আহত হয়। আরও পড়ুন পাহাড় থেকে পড়ে আহত হাতি, প্রধানমন্ত্রীর নির্দেশে চলছে চিকিৎসা কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন হাতিটির মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আরও পড়ুন ভারী বৃষ্টিতে ক্যাম্পে রোহিঙ্গাদের ঘর আবারো প্লাবিত এর আগে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বি কে এম নাজমুল হক জানান, পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হাতির বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে হাতিটির চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। জাহাঙ্গীর আলম/এফএ/এএসএম

টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত হাতিটি মারা গেছে

কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত বন্য হাতিটি মারা গেছে। রোববার (১২ জুলাই) সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়।

এর আগে শনিবার (১১ জুলাই) বিকেল ৩টায় টেকনাফ সদর বিটের শিয়াইল্যা ঘোনা এলাকায় পাহাড় থেকে পড়ে হাতিটি গুরুতর আহত হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন হাতিটির মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব বি কে এম নাজমুল হক জানান, পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হাতির বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে হাতিটির চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

জাহাঙ্গীর আলম/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow