টেকনাফে প্রবেশ, মিয়ানমারের সেনা-পুলিশের দুই সদস্য কারাগারে
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের এক সেনা ও দুই পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কক্সবাজার আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। সন্ধ্যায় তাদের জেলা কারাগারে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন টেকনাফ আদালতের জিআরও এএসআই নজরুল ইসলাম। সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে নাফ নদী পেরিয়ে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় পৌঁছালে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন টেকনাফ বিওপির সদস্যরা তাদের আটক করেন। পরে নাম-পরিচয় যাচাই শেষে রাত ১০টার দিকে তাদের টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়ন সূত্র। গ্রেফতারকৃতরা হলেন- মিয়ানমারের মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট (৩৮), পুলিশ সদস্য কিয়াও নাইং (৩৫) এবং বুচিডংয়ের ৩ নম্বর বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ইউনিটের সদস্য হেইন জাও (৩৩)। তারা রাখাইন রাজ্যে বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রিত এলাকায় বন্দি ছিলেন। সেখান থেকে মুক্ত হয়ে ত
কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে নাফ নদী সাঁতরে বাংলাদেশে অনুপ্রবেশ করা মিয়ানমারের এক সেনা ও দুই পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কক্সবাজার আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
সন্ধ্যায় তাদের জেলা কারাগারে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন টেকনাফ আদালতের জিআরও এএসআই নজরুল ইসলাম।
সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে নাফ নদী পেরিয়ে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় পৌঁছালে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধীন টেকনাফ বিওপির সদস্যরা তাদের আটক করেন। পরে নাম-পরিচয় যাচাই শেষে রাত ১০টার দিকে তাদের টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানায় বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়ন সূত্র।
গ্রেফতারকৃতরা হলেন- মিয়ানমারের মংডু শহর পুলিশ স্টেশনের সেকেন্ড লেফটেন্যান্ট হেইন ডে হেট (৩৮), পুলিশ সদস্য কিয়াও নাইং (৩৫) এবং বুচিডংয়ের ৩ নম্বর বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ইউনিটের সদস্য হেইন জাও (৩৩)। তারা রাখাইন রাজ্যে বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রিত এলাকায় বন্দি ছিলেন। সেখান থেকে মুক্ত হয়ে তারা নাফ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালান।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়।
টেকনাফ আদালতের জিআরও এএসআই নজরুল ইসলাম জানান, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর তিন সদস্যকে বেলা ১২টার দিকে কোর্ট হাজতে নেওয়া হয়। পরে আদালতের উপস্থাপন করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যার চালানে অন্য আসামিদের সঙ্গে তাদের কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কক্সবাজার জেলা কারাগারের জেলার দেলোয়ার জাহান বলেন, সন্ধ্যার গাড়িতে তারা কারাগারে পৌঁছান এবং বিধিমতে তাদের রাখা হচ্ছে।
সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য নিয়ে জান্তা সরকার ও আরাকান আর্মির মধ্যে বেশ কয়েকবছর ধরে চলা সংঘাতের প্রভাব প্রায়ই বাংলাদেশের উখিয়া-টেকনাফ সীমান্তে পড়ে। সংঘাতের জেরে এর আগেও মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর শত শত সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। পরে দু’দেশের আলাপের মাধ্যমে তাদের ফেরত পাঠানো হয়।
সায়ীদ আলমগীর/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?
