টেকনাফে ১১৮ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

কক্সবাজারের টেকনাফে বাহারছড়া এলাকায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় ২টি গুদাম তল্লাশি চালিয়ে প্রায় ১১৮ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৬০ লক্ষ মিটার অবৈধ চরঘেরা জাল, ৪০ লক্ষ মিটার কারেন্ট জাল ও ২০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মান্ডার সাব্বির আলম সুজন, জব্দ অবৈধ জালগুলো টেকনাফ উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে ধ্বংস করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। জাহাঙ্গীর আলম/কেএইচকে/এএসএম

টেকনাফে ১১৮ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

কক্সবাজারের টেকনাফে বাহারছড়া এলাকায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ, আউটপোস্ট বাহারছড়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় ২টি গুদাম তল্লাশি চালিয়ে প্রায় ১১৮ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের ৬০ লক্ষ মিটার অবৈধ চরঘেরা জাল, ৪০ লক্ষ মিটার কারেন্ট জাল ও ২০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মান্ডার সাব্বির আলম সুজন, জব্দ অবৈধ জালগুলো টেকনাফ উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে ধ্বংস করা হয়। মৎস্যসম্পদ রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

জাহাঙ্গীর আলম/কেএইচকে/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow