টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বিকেএসপিতে ৩য় বিকেএসপি কাপ অ-১৮ টেনিস টুর্নামেন্ট-২০২৬ শেষ হয়েছে। টুর্নামেন্টে বিকেএসপি বালক ও বালিকা গ্রুপের ১০ টি ইভেন্টের মধ্যে ৭টি স্বর্ণ ও ৭টি রৌপ্য পদক নিয়ে দলগত চ্যাম্পিয়ন, ঝালোকাঠি টেনিস ক্লাব ২টি স্বর্ণ পদক নিয়ে রানার্স আপ এবং মাদারীপুর টেনিস ক্লাব ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক নিয়ে তৃতীয় স্থান লাভ করে।   বুধবার (১০ জুন) বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এর আগে গত ৭ জুন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ টুর্নামেন্টো শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান। টুর্নামেন্টে বালক একক (অনূর্ধ্ব-১২) ইভেন্টে বিকেএসপির আদনান নাফিস, বালক একক (অনূর্ধ্ব- ১৪) ইভেন্টে বিকেএসপির জুবায়ের ইসলাম ও বালক একক (অনূর্ধ্ব- ১৬) ইভেন্টে বিকেএসপির পার্থ সমদ্দার ও বালক একক (অনূর্ধ্ব- ১৮) ইভেন্টে কাব্য গায়েন এবং বালক-দ্বৈত (অনূর্ধ্ব-১৮) ইভেন্টে বিকেএসপির কাব্য গায়েন ও আপন জুটি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। 

বিকেএসপিতে ৩য় বিকেএসপি কাপ অ-১৮ টেনিস টুর্নামেন্ট-২০২৬ শেষ হয়েছে। টুর্নামেন্টে বিকেএসপি বালক ও বালিকা গ্রুপের ১০ টি ইভেন্টের মধ্যে ৭টি স্বর্ণ ও ৭টি রৌপ্য পদক নিয়ে দলগত চ্যাম্পিয়ন, ঝালোকাঠি টেনিস ক্লাব ২টি স্বর্ণ পদক নিয়ে রানার্স আপ এবং মাদারীপুর টেনিস ক্লাব ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য পদক নিয়ে তৃতীয় স্থান লাভ করে।   বুধবার (১০ জুন) বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এর আগে গত ৭ জুন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ টুর্নামেন্টো শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমান। টুর্নামেন্টে বালক একক (অনূর্ধ্ব-১২) ইভেন্টে বিকেএসপির আদনান নাফিস, বালক একক (অনূর্ধ্ব- ১৪) ইভেন্টে বিকেএসপির জুবায়ের ইসলাম ও বালক একক (অনূর্ধ্ব- ১৬) ইভেন্টে বিকেএসপির পার্থ সমদ্দার ও বালক একক (অনূর্ধ্ব- ১৮) ইভেন্টে কাব্য গায়েন এবং বালক-দ্বৈত (অনূর্ধ্ব-১৮) ইভেন্টে বিকেএসপির কাব্য গায়েন ও আপন জুটি চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।  অপরদিকে বালিকা অনূর্ধ্ব-১২ ইভেন্টে বিকেএসপির জাহিন তাসনিম মানভা ও বালিকা- দ্বৈত অনূর্ধ্ব-১৮ ইভেন্টে বিকেএসপির মিতু ও হালিমা জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। ৫ দিনব্যপি এ টুর্নামেন্টে বিকেএসপিসহ দেশের বিভিন্ন জেলা, ক্লাব ও সংস্থার ১৩ টি দলের মোট ৯৫ জন খেলোয়াড় ১০টি ইভেন্টে অংশগ্রহণ করে। এ ধরনের আয়োজন বিকেএসপির এ্যাথলেটদের প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজক কমিটি মনে করেন।   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow