টেবিল ম্যাট পরিষ্কার রাখার সহজ উপায়
ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়াতে টেবিল ম্যাটের ভূমিকা অনেক। শুধু সাজসজ্জাই নয়, টেবিলকে খাবারের দাগ, পানি বা তেলের ছিটা থেকে রক্ষা করে। ম্যাটের ওপর খাবারভর্তি বাসন রাখলে টেবিল পরিষ্কার থাকে, দাগছোপ পড়ে না এবং টেবিলের আয়ুও বাড়ে। তবে নিয়মিত ব্যবহার করার কারণে ম্যাট খুব দ্রুত নোংরা হয়ে যায়। এর মূল কারণ হলো সঠিকভাবে পরিষ্কার না করা এবং ভুলভাবে ব্যবহার করা। বাজারে বিভিন্ন ধরনের টেবিল ম্যাট পাওয়া যায়, প্রতিটির যত্ন নেওয়ার পদ্ধতিও আলাদা। কিছু সহজ নিয়ম মেনে চললে টেবিল ম্যাট দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক কীভাবে টেবিল ম্যাট পরিষ্কার করবেন- প্লাস্টিক বা সিলিকন ম্যাট প্লাস্টিক বা সিলিকন ম্যাট পরিষ্কার করা সবচেয়ে সহজ। প্রতিদিন ব্যবহার শেষে একটি ভেজা কাপড় বা স্পঞ্জে সামান্য বাসন মাজার তরল সাবান নিয়ে ম্যাটটি মুছে নিন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিলেই হবে। যদি ম্যাটে জেদি দাগ পড়ে যায়, তাহলে বেকিং সোডা ও পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে দাগের ওপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। পরে হালকা করে ঘষে ধুয়ে ফেললে দাগ উঠে যাবে। বাঁশ বা বেতের ম্যাট বাঁশ বা বেতের ম্যাট দেখতে খুব সুন্দর
ডাইনিং টেবিলের সৌন্দর্য বাড়াতে টেবিল ম্যাটের ভূমিকা অনেক। শুধু সাজসজ্জাই নয়, টেবিলকে খাবারের দাগ, পানি বা তেলের ছিটা থেকে রক্ষা করে। ম্যাটের ওপর খাবারভর্তি বাসন রাখলে টেবিল পরিষ্কার থাকে, দাগছোপ পড়ে না এবং টেবিলের আয়ুও বাড়ে। তবে নিয়মিত ব্যবহার করার কারণে ম্যাট খুব দ্রুত নোংরা হয়ে যায়। এর মূল কারণ হলো সঠিকভাবে পরিষ্কার না করা এবং ভুলভাবে ব্যবহার করা। বাজারে বিভিন্ন ধরনের টেবিল ম্যাট পাওয়া যায়, প্রতিটির যত্ন নেওয়ার পদ্ধতিও আলাদা।
কিছু সহজ নিয়ম মেনে চললে টেবিল ম্যাট দীর্ঘদিন ভালো রাখা সম্ভব। আসুন জেনে নেওয়া যাক কীভাবে টেবিল ম্যাট পরিষ্কার করবেন-
প্লাস্টিক বা সিলিকন ম্যাট
প্লাস্টিক বা সিলিকন ম্যাট পরিষ্কার করা সবচেয়ে সহজ। প্রতিদিন ব্যবহার শেষে একটি ভেজা কাপড় বা স্পঞ্জে সামান্য বাসন মাজার তরল সাবান নিয়ে ম্যাটটি মুছে নিন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিলেই হবে। যদি ম্যাটে জেদি দাগ পড়ে যায়, তাহলে বেকিং সোডা ও পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করে দাগের ওপর লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। পরে হালকা করে ঘষে ধুয়ে ফেললে দাগ উঠে যাবে।
বাঁশ বা বেতের ম্যাট
বাঁশ বা বেতের ম্যাট দেখতে খুব সুন্দর হলেও এগুলোর যত্ন একটু ভিন্নভাবে নিতে হয়। এই ধরনের ম্যাট কখনো পানিতে ভিজিয়ে রাখা উচিত নয়, কারণ এতে উপাদান নষ্ট হয়ে যেতে পারে। প্রথমে একটি নরম ব্রাশ বা টুথব্রাশ দিয়ে ম্যাটের ফাঁকফোকর থেকে ময়লা ঝেড়ে ফেলুন। এরপর হালকা ভেজা কাপড় দিয়ে মুছে নিন। খেয়াল রাখবেন, কাপড় যেন খুব বেশি ভেজা না হয়।
দাগ পড়লে পানি ও ভিনিগার সমপরিমাণে মিশিয়ে একটি স্প্রে তৈরি করুন। সেটি ম্যাটের ওপর হালকা করে স্প্রে করে শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন। এরপর দ্রুত রোদে বা পাখার বাতাসে শুকিয়ে নিন, যাতে ভেতরে আর্দ্রতা না থাকে।
কাপড়ের ম্যাট
কাপড়ের ম্যাট পরিষ্কার করা করতে চাইলে ওয়াশিং মেশিনে বা হাতে ধুতে পারেন। প্রথমে হালকা ডিটারজেন্ট মেশানো পানিতে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর আলতোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। বেশি জোরে ঘষা ঠিক নয়, এতে কাপড়ের ক্ষতি হতে পারে। ধোয়ার পর সরাসরি রোদে না শুকিয়ে ছায়াযুক্ত জায়গায় শুকান। এতে ম্যাটের রং ঠিক থাকে এবং কাপড় দীর্ঘদিন ভালো থাকে।
চামড়া বা ফক্স লেদারের ম্যাট
চামড়া বা ফক্স লেদারের ম্যাট কখনোই পানিতে ভিজানো যাবে না। পরিষ্কার করার জন্য একটি শুকনো বা সামান্য ভেজা মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করুন। ম্যাটে যদি কোনো খাবার পড়ে যায়, তাহলে দ্রুত টিস্যু বা কাপড় দিয়ে মুছে ফেলুন। দেরি হলে দাগ বসে যেতে পারে।
এছাড়া বাজারে লেদার পরিষ্কারের জন্য বিশেষ ক্লিনার পাওয়া যায়, সেগুলো ব্যবহার করলে ম্যাট ভালো থাকে এবং দীর্ঘদিন টিকে।
নিয়মিত যত্নের কিছু টিপস
দীর্ঘ সময় নোংরা অবস্থায় ফেলে রাখলে দাগ স্থায়ী হয়ে যেতে পারে এবং দুর্গন্ধও তৈরি হতে পারে। এটি দূর করতে হালকা ভিনেগার মিশ্রিত পানি দিয়ে মুছতে পারেন। পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিলে দুর্গন্ধ চলে যায়।
প্রয়োজনে হালকা ডিটারজেন্ট মিশিয়ে পানি দিয়ে পরিষ্কার করা যেতে পারে। তবে বেশি কড়া কেমিক্যাল ব্যবহার করা ঠিক নয়, এতে ম্যাটের রং ও গুণ নষ্ট হতে পারে।
টেবিল ম্যাট পরিষ্কারের জন্য আলাদা নরম কাপড় বা স্পঞ্জ ব্যবহার করা উচিত। রান্নাঘরের অন্যান্য কাজের কাপড় দিয়ে পরিষ্কার করলে ব্যাকটেরিয়া ছড়াতে পারে।
সূত্র: উইকিহাউ, দ্য স্প্রু
এসএকেওয়াই
What's Your Reaction?