টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু হিসেবে লন্ডনের ঐতিহাসিক দ্য ওভালকে চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৭ সালের ৯ থেকে ১৩ জুন অনুষ্ঠিত হবে টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্ব নির্ধারণের এই লড়াই। গত বছরই আইসিসি ঘোষণা দিয়েছিল, পরবর্তী তিনটি (২০২৭, ২০২৯ ও ২০৩১) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক হবে ইংল্যান্ড। প্রতিটি আসরের ভেন্যু নির্ধারণের দায়িত্বও দেওয়া হয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। ফলে ইসিবির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ফাইনাল হচ্ছে দ্য ওভালে। এখানেই ২০২৩ সালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। ফাইনালের এখনো এক বছরেরও কম সময় বাকি থাকলেও বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র এরই মধ্যে জমে উঠেছে। নয়টি দলই এখনো কাগজে-কলমে ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে। ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের ঠিক পেছনেই অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা (৭৫ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট শতাংশ ৭২.২২। এদিকে মে মাসে পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্য

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে
আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ভেন্যু হিসেবে লন্ডনের ঐতিহাসিক দ্য ওভালকে চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৭ সালের ৯ থেকে ১৩ জুন অনুষ্ঠিত হবে টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্ব নির্ধারণের এই লড়াই। গত বছরই আইসিসি ঘোষণা দিয়েছিল, পরবর্তী তিনটি (২০২৭, ২০২৯ ও ২০৩১) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক হবে ইংল্যান্ড। প্রতিটি আসরের ভেন্যু নির্ধারণের দায়িত্বও দেওয়া হয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি)। ফলে ইসিবির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ফাইনাল হচ্ছে দ্য ওভালে। এখানেই ২০২৩ সালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। ফাইনালের এখনো এক বছরেরও কম সময় বাকি থাকলেও বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র এরই মধ্যে জমে উঠেছে। নয়টি দলই এখনো কাগজে-কলমে ফাইনালে ওঠার দৌড়ে রয়েছে। ৮৭.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের ঠিক পেছনেই অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা (৭৫ শতাংশ)। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট শতাংশ ৭২.২২। এদিকে মে মাসে পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় জোরালো অবস্থান তৈরি করেছে বাংলাদেশও। ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে টাইগাররা এবং ফাইনালের দৌড়ে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছে। দুবারের ফাইনালিস্ট ভারত ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। তাদের পরে রয়েছে শ্রীলঙ্কা (৪১.৬৭ শতাংশ), ইংল্যান্ড (২৪.৩৬), ওয়েস্ট ইন্ডিজ (১৫) এবং পাকিস্তান (৮.৩৩)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow