টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?
পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির টেস্ট ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষিত লাল বলের অনুশীলন ক্যাম্পে জায়গা পাননি এই তারকা পেসার। আসন্ন মৌসুমকে সামনে রেখে লাহোরে ৪৯ জন ক্রিকেটারকে নিয়ে পৃথক লাল ও সাদা বলের ক্যাম্প আয়োজন করেছে পিসিবি। এর মধ্যে টেস্ট ক্যাম্পে ডাকা হয়েছে ২২ জন এবং সীমিত ওভারের ক্যাম্পে ২৭ জন ক্রিকেটারকে। শাহীনকে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যাম্পে রাখা হলেও টেস্ট ক্যাম্পে তার নাম নেই। এ সিদ্ধান্তে তার দীর্ঘমেয়াদি টেস্ট ক্যারিয়ার নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের খবর, নির্বাচকরা শাহিনের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স এবং প্রথম শ্রেণির ক্রিকেটে সীমিত অংশগ্রহণ নিয়ে সন্তুষ্ট নন। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আবুধাবিতে টেস্ট অভিষেক হওয়া শাহিন এখন পর্যন্ত ৩৪টি টেস্ট খেলেছেন। এই সময়ে তিনি নিয়েছেন ১২৬ উইকেট। সর্বশেষ মে ২০২৬-এ মিরপুরে বাংলাদেশের বিপক্ষে টেস্টে খেলেছিলেন তিনি। তবে ওই সিরিজে তার গতি ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। প্রথম টেস্টে পাকিস্তানের পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে তাকে একাদশের বাইরে রাখা হয়। তার জায়গা
পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির টেস্ট ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ঘোষিত লাল বলের অনুশীলন ক্যাম্পে জায়গা পাননি এই তারকা পেসার।
আসন্ন মৌসুমকে সামনে রেখে লাহোরে ৪৯ জন ক্রিকেটারকে নিয়ে পৃথক লাল ও সাদা বলের ক্যাম্প আয়োজন করেছে পিসিবি। এর মধ্যে টেস্ট ক্যাম্পে ডাকা হয়েছে ২২ জন এবং সীমিত ওভারের ক্যাম্পে ২৭ জন ক্রিকেটারকে। শাহীনকে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্যাম্পে রাখা হলেও টেস্ট ক্যাম্পে তার নাম নেই।
এ সিদ্ধান্তে তার দীর্ঘমেয়াদি টেস্ট ক্যারিয়ার নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের খবর, নির্বাচকরা শাহিনের সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স এবং প্রথম শ্রেণির ক্রিকেটে সীমিত অংশগ্রহণ নিয়ে সন্তুষ্ট নন।
২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে আবুধাবিতে টেস্ট অভিষেক হওয়া শাহিন এখন পর্যন্ত ৩৪টি টেস্ট খেলেছেন। এই সময়ে তিনি নিয়েছেন ১২৬ উইকেট। সর্বশেষ মে ২০২৬-এ মিরপুরে বাংলাদেশের বিপক্ষে টেস্টে খেলেছিলেন তিনি।
তবে ওই সিরিজে তার গতি ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। প্রথম টেস্টে পাকিস্তানের পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে তাকে একাদশের বাইরে রাখা হয়। তার জায়গায় সুযোগ পান পেসার খুররম শেহজাদ।
যদিও তার টেস্ট ভবিষ্যৎ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, তবে লাল বলের ক্যাম্প থেকে বাদ পড়া স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরসহ ভবিষ্যৎ টেস্ট পরিকল্পনায় বিকল্প পথ খুঁজছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।
এদিকে আগামী ১৫ জুন থেকে সাদা বলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে শাহীনের। ওয়ানডে অধিনায়ক হিসেবে তিনি এখনও পাকিস্তানের সীমিত ওভারের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।
What's Your Reaction?