টোলপ্লাজায় নিয়ন্ত্রণ হারানো বাস থামাতে গিয়ে সহকারী নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী টোলপ্লাজায় নিয়ন্ত্রণ হারানো বাস থামাতে গিয়ে চাকার নিচে চাপা পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. দুলাল (২৫) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। তিনি আহসান পরিবহনে কাজ করতেন। এ দুর্ঘটনায় কিছু সময়ের জন্য টোলপ্লাজার একটি বুথে টোল আদায় বন্ধ থাকে। পরে খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও ক্ষতিগ্রস্ত বাসটি টোলপ্লাজা থেকে সরিয়ে নিলে কার্যক্রম স্বাভাবিক হয়। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আহসান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভুরুঙ্গামারী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ধলেশ্বরী টোলপ্লাজায় যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না চালক। টোল পরিশোধের আগ মুহূর্তে গাড়িটি থামানো সম্ভব না হলে সহকারী দুলাল দ্রুত নেমে চাকার নিচে কিছু একটা দিয়ে এটি থামানোর চেষ্টা করেন। এসময় গাড়ির চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় কোনো বাসযাত্রীর আহত হওয়

টোলপ্লাজায় নিয়ন্ত্রণ হারানো বাস থামাতে গিয়ে সহকারী নিহত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী টোলপ্লাজায় নিয়ন্ত্রণ হারানো বাস থামাতে গিয়ে চাকার নিচে চাপা পড়ে চালকের সহকারী নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. দুলাল (২৫) কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। তিনি আহসান পরিবহনে কাজ করতেন।

এ দুর্ঘটনায় কিছু সময়ের জন্য টোলপ্লাজার একটি বুথে টোল আদায় বন্ধ থাকে। পরে খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও ক্ষতিগ্রস্ত বাসটি টোলপ্লাজা থেকে সরিয়ে নিলে কার্যক্রম স্বাভাবিক হয়।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আহসান পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভুরুঙ্গামারী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে ধলেশ্বরী টোলপ্লাজায় যান্ত্রিক ত্রুটির কারণে বাসটি নিয়ন্ত্রণে আনতে পারছিলেন না চালক। টোল পরিশোধের আগ মুহূর্তে গাড়িটি থামানো সম্ভব না হলে সহকারী দুলাল দ্রুত নেমে চাকার নিচে কিছু একটা দিয়ে এটি থামানোর চেষ্টা করেন। এসময় গাড়ির চাকা তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় কোনো বাসযাত্রীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

উদ্ধার অভিযান পরিচালনা শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ হাঁসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এসজিএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow