ট্রফি বিতর্কের মধ্যেই সিএএফ মহাসচিবের পদত্যাগ

আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জিতেও সেটি হারানোর অবস্থায় রয়েছে সেনেগাল। এ নিয়ে চলছে বিতর্ক। এমন অবস্থায় পদত্যাগ করলেন আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) মহাসচিব ভেরন মোসেঙ্গো-ওমবা। দীর্ঘদিন ধরেই তাকে হটানোর দাবি উঠছিল। গেল কয়েকদিনে শিরোপা নিয়ে জন্ম নেওয়া বিতর্কের পর আর পদত্যাগের দাবি আরও জোরালো হলে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন তিনি। এক বিবৃতিতে নিজের পদত্যাগের সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন তিনি। সেনেগালের ট্রফি ছিনিয়ে নেওয়া এবং নারীদের টুর্নামেন্ট শেষ মুহূর্তে এসে স্থগিত করার সিদ্ধান্তের বিতর্কের মাঝেই দায়িত্ব ছাড়লেন ভেরন মোসেঙ্গা-ওমবা। এতে করে চলমান সংকট আরও প্রবল হলো। সংস্থাটির নেতৃত্বের প্রতি আস্থার সংকটটা আরও বাড়লো তার পদত্যাগে। বিদায়ী বিবৃতিতে নিজের মেয়াদকালে বিতর্কের মুখোমুখি হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। মোসেঙ্গা বলেন, ‘কিছু মানুষ আমার বিরুদ্ধে যে সন্দেহ ছড়াতে অনেক দূর পর্যন্ত গিয়েছিল, তা দূর করতে পেরেছি। তাই এখন আমি কোনো বাধা ছাড়াই শান্ত মনে অবসর নিতে পারছি এবং আগের চেয়ে আরও সমৃদ্ধ একটি সিএএফ রেখে যাচ্ছি।’ বাধ্যতামূলক অবসরের ৬৩ বছর পেরিয়ে যাওয়া

ট্রফি বিতর্কের মধ্যেই সিএএফ মহাসচিবের পদত্যাগ

আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জিতেও সেটি হারানোর অবস্থায় রয়েছে সেনেগাল। এ নিয়ে চলছে বিতর্ক। এমন অবস্থায় পদত্যাগ করলেন আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) মহাসচিব ভেরন মোসেঙ্গো-ওমবা। দীর্ঘদিন ধরেই তাকে হটানোর দাবি উঠছিল। গেল কয়েকদিনে শিরোপা নিয়ে জন্ম নেওয়া বিতর্কের পর আর পদত্যাগের দাবি আরও জোরালো হলে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন তিনি।

এক বিবৃতিতে নিজের পদত্যাগের সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন তিনি।

সেনেগালের ট্রফি ছিনিয়ে নেওয়া এবং নারীদের টুর্নামেন্ট শেষ মুহূর্তে এসে স্থগিত করার সিদ্ধান্তের বিতর্কের মাঝেই দায়িত্ব ছাড়লেন ভেরন মোসেঙ্গা-ওমবা। এতে করে চলমান সংকট আরও প্রবল হলো। সংস্থাটির নেতৃত্বের প্রতি আস্থার সংকটটা আরও বাড়লো তার পদত্যাগে।

বিদায়ী বিবৃতিতে নিজের মেয়াদকালে বিতর্কের মুখোমুখি হওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। মোসেঙ্গা বলেন, ‘কিছু মানুষ আমার বিরুদ্ধে যে সন্দেহ ছড়াতে অনেক দূর পর্যন্ত গিয়েছিল, তা দূর করতে পেরেছি। তাই এখন আমি কোনো বাধা ছাড়াই শান্ত মনে অবসর নিতে পারছি এবং আগের চেয়ে আরও সমৃদ্ধ একটি সিএএফ রেখে যাচ্ছি।’

বাধ্যতামূলক অবসরের ৬৩ বছর পেরিয়ে যাওয়ার পরও মহাসচিব পদটি ধরে রাখার কারণেও তুমুল সমালোচনার শিকার হয়েছেন তিনি। আফ্রিকান ফুটবলের ভক্ত ও সমর্থক ছাড়াও সিএএফের নির্বাহী কমিটির সদস্যরাও তার দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন তোলেন।

বিদায়ী বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে ৩০ বছরের বেশি সময় ধরে মানুষকে ঐক্যবদ্ধ করা, শিক্ষা দেওয়া এবং প্রত্যাশার নতুন দ্বার খোলার পর আমি সিএএফ মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখন ব্যক্তিগত উদ্যোগে মনোযোগ দিতে চাই।’

আইএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow