ট্রাইব্যুনালে তৌফিক-ই-ইলাহীর জামিন আবেদন, পক্ষে লড়বেন শেখ আলী আহমেদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর জামিন চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। তার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জামিনের আবেদন করেন তার সিনিয়র আইনজীবী শেখ আলী আহমেদ খোকন। সঙ্গে রয়েছেন অন্য আইনজীবী মো. আসাদুজ্জামান। জামিন সংক্রান্ত আবেদনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী ২৬ এপ্রিল শুনানি হওয়ার কথা রয়েছে বলে বুধবার (২২ এপ্রিল) জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী নিজে। তিনি জানান, এর আগে ২০২৫ সালের ৮ মে তার জামিন চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামিনের আবেদনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৯(৫) ধারায় বলা হয়েছে, এক বছরের মধ্যে আনুষ্ঠানিক তদন্ত শেষ করতে হবে। এ সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে আদালত চাইলে আসামিকে জামিন দিতে পারবেন। ওই আইনের ৩৭ ধারায় বলা হয়েছে, অভিযুক্তকে আদালত উপস্থিত করার পর তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ, দলিল, সাক্ষ্য, ঘটনা এবং প্রাইমাফেসি কেস উপস্থাপন করতে প্রসিকিউশন ব্যর্থ হলে আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিতে পারব

ট্রাইব্যুনালে তৌফিক-ই-ইলাহীর জামিন আবেদন, পক্ষে লড়বেন শেখ আলী আহমেদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর জামিন চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। তার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে জামিনের আবেদন করেন তার সিনিয়র আইনজীবী শেখ আলী আহমেদ খোকন। সঙ্গে রয়েছেন অন্য আইনজীবী মো. আসাদুজ্জামান।

জামিন সংক্রান্ত আবেদনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী ২৬ এপ্রিল শুনানি হওয়ার কথা রয়েছে বলে বুধবার (২২ এপ্রিল) জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী নিজে।

তিনি জানান, এর আগে ২০২৫ সালের ৮ মে তার জামিন চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

জামিনের আবেদনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৯(৫) ধারায় বলা হয়েছে, এক বছরের মধ্যে আনুষ্ঠানিক তদন্ত শেষ করতে হবে। এ সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে আদালত চাইলে আসামিকে জামিন দিতে পারবেন।

ওই আইনের ৩৭ ধারায় বলা হয়েছে, অভিযুক্তকে আদালত উপস্থিত করার পর তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ, দলিল, সাক্ষ্য, ঘটনা এবং প্রাইমাফেসি কেস উপস্থাপন করতে প্রসিকিউশন ব্যর্থ হলে আদালত তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিতে পারবে। তৌফিক-ই-ইলাহী চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা, তার বয়স ৮৪ বছর। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। ১৯৭১ সালে মুজিবনগর সরকার গঠিত হওয়ার প্রাক্কালে মেহেরপুরে মহকুমা প্রশাসক হিসেবে মুজিবনগর সরকার গঠন ও মুক্তিযুদ্ধে অন্যতম সংগঠকের ভূমিকা পালন করেন।

এর আগে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। এর পর একই বছরের ২৭ সেপ্টেম্বর তাকে ২০২৪ সালের জুলাই- আগস্টে সংঘটিত হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে মামলাটিতে বর্তমানে তদন্ত চলছে। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে চারটি অভিযোগ রয়েছে।

এফএইচ/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow