ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের

শেরপুর-জামালপুর সেতুতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে মারা গেছেন। এ ঘটনার পর স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর-জামালপুর সেতুর দক্ষিণ পাশে সড়কে স্থাপিত পুলিশের চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় ওই এলাকায় পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন। এসময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য ইশারা করে পুলিশ। ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা এক শিশু অলৌকিকভাবে বেঁচে যায়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার চ

ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের

শেরপুর-জামালপুর সেতুতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে মারা গেছেন। এ ঘটনার পর স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর-জামালপুর সেতুর দক্ষিণ পাশে সড়কে স্থাপিত পুলিশের চেকপোস্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় ওই এলাকায় পুলিশ চেকপোস্টে ডিউটি করছিলেন। এসময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর জন্য ইশারা করে পুলিশ। ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা এক শিশু অলৌকিকভাবে বেঁচে যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশের চেকপোস্টে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নে। ঘটনাস্থল জামালপুর জেলায় পড়েছে বিধায় বিষয়টি জামালপুর সদর থানা পুলিশ দেখছে।

মো. নাঈম ইসলাম/এএইচ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow