ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷ নিহত মাসুদ রানা ফরিদপুরের নগরকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।  প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের হেলপার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে জানালে তারা হেলপারকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।    ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।  মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহত মাসুদ রানা ফরিদপুরের নগরকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের হেলপার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও পুলিশকে জানালে তারা হেলপারকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow