ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

মাগুরা সদরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ফিরোজ বিশ্বাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার (১৭ জুলাই) রাতে উপজেলার চাঁদপুর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফিরোজ বিশ্বাস (৩৫) ব্যক্তি একই এলাকার বিশারদ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় নসিমন চালক ছিলেন। পুলিশ জানায়, শুক্রবার রাত ৩টার দিকে মাগুরা সদর উপজেলার ৯ নম্বর চাউলিয়া ইউনিয়নের পাজাখোলা থেকে ঘোবডাঙ্গা গ্রামের মিজান মণ্ডলের জমির মধ্যে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন ফিরোজ বিশ্বাস। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। এ সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হলে তিনি বিদ্যুৎস্পর্শে খুঁটি থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। শনিবার সকালে ঘাস কাটতে গিয়ে চাঁদপুর গ্রামের সামাদ মোল্লার ছেলে বাদশা মোল্লা জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে ডাক দেন। পরে খবর পেয়ে মাগুরা সদর থানার এসআই আতাউর গনি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। মাগুরা সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছ

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

মাগুরা সদরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ফিরোজ বিশ্বাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার (১৭ জুলাই) রাতে উপজেলার চাঁদপুর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ফিরোজ বিশ্বাস (৩৫) ব্যক্তি একই এলাকার বিশারদ বিশ্বাসের ছেলে। তিনি পেশায় নসিমন চালক ছিলেন।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৩টার দিকে মাগুরা সদর উপজেলার ৯ নম্বর চাউলিয়া ইউনিয়নের পাজাখোলা থেকে ঘোবডাঙ্গা গ্রামের মিজান মণ্ডলের জমির মধ্যে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন ফিরোজ বিশ্বাস। ওই সময় এলাকায় বিদ্যুৎ ছিল না। এ সময় হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হলে তিনি বিদ্যুৎস্পর্শে খুঁটি থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

শনিবার সকালে ঘাস কাটতে গিয়ে চাঁদপুর গ্রামের সামাদ মোল্লার ছেলে বাদশা মোল্লা জমিতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে ডাক দেন। পরে খবর পেয়ে মাগুরা সদর থানার এসআই আতাউর গনি ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মাগুরা সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পর্শে মারা গেছেন। ঘটনাটি বিদ্যুৎস্পর্শে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ায় অপমৃত্যুর মামলা করে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow