ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ১৩২৯ মামলা, ডাম্পিং ৪৯৩ গাড়ি
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩২৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৪৯৩টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৮টি গাড়ি রেকার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। রোববার (১৬ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ ক মিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, ট্রাফিক-রমনা বিভাগে ৯০টি, লালবাগ বিভাগে ১৩৫টি, মতিঝিল বিভাগে ২৩০টি, ওয়ারী বিভাগে ৯৮টি, তেজগাঁও বিভাগে ১২২টি, মিরপুর বিভাগে ৩৩৪টি, উত্তরা বিভাগে ২০৪টি এবং গুলশান বিভাগে ১১৬টি মামলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। এ বিভাগে ১৬টি বাস, ১৭টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৪৬টি মোটরসাইকেলসহ মোট ৩৩৪টি মামলা করা হয়। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৮টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮৬টি মোটরসাইকেলসহ ২৩০টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ১৭টি বাস, ৭টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮১টি মোটরসাইকেলসহ ২০৪টি মামলা করা হয়। এ
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩২৯টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৪৯৩টি গাড়ি ডাম্পিং এবং ৩৩৮টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে এসব মামলা ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
রোববার (১৬ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ ক মিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী জানান, ট্রাফিক-রমনা বিভাগে ৯০টি, লালবাগ বিভাগে ১৩৫টি, মতিঝিল বিভাগে ২৩০টি, ওয়ারী বিভাগে ৯৮টি, তেজগাঁও বিভাগে ১২২টি, মিরপুর বিভাগে ৩৩৪টি, উত্তরা বিভাগে ২০৪টি এবং গুলশান বিভাগে ১১৬টি মামলা হয়েছে।
এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। এ বিভাগে ১৬টি বাস, ১৭টি ট্রাক, ৩৭টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৪৬টি মোটরসাইকেলসহ মোট ৩৩৪টি মামলা করা হয়।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৮টি বাস, ৩টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮৬টি মোটরসাইকেলসহ ২৩০টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ১৭টি বাস, ৭টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮১টি মোটরসাইকেলসহ ২০৪টি মামলা করা হয়।
এ ছাড়া লালবাগ বিভাগে ২৮টি বাস, ৪টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ৬৬টি মোটরসাইকেলসহ ১৩৫টি; তেজগাঁও বিভাগে ৬টি বাস, ৭টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ ১২২টি এবং গুলশান বিভাগে ১৭টি বাস, ৫টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ ১১৬টি মামলা করা হয়েছে।
রমনা বিভাগে ৭টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩০টি মোটরসাইকেলসহ ৯০টি এবং ওয়ারী বিভাগে ১৪টি বাস, ৭টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেলসহ ৯৮টি মামলা করা হয়েছে।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, রাজধানীর ট্রাফিক শৃঙ্খলা রক্ষা এবং সড়কে আইন মেনে চলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টিটি/জেএইচ
What's Your Reaction?