ট্রাম্পকে কুরে কুরে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর প্রায় পাঁচ মাস পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধের পক্ষে জনসমর্থন আদায় করতে পারেননি। বিভিন্ন জনমত জরিপের বিশ্লেষণে দেখা গেছে, আধুনিক সময়ের অন্য যেকোনো মার্কিন যুদ্ধের তুলনায় একই পর্যায়ে ইরান যুদ্ধের প্রতি জনসমর্থন সবচেয়ে কম। নিউজউইকের এক পর্যালোচনায় বলা হয়েছে, আফগানিস্তান ও ইরাক যুদ্ধের শুরুতে ব্যাপক জনসমর্থন থাকলেও সময়ের সঙ্গে তা কমে যায়। কিন্তু ইরান যুদ্ধের ক্ষেত্রে শুরু থেকেই সমর্থন কম ছিল এবং এখনো তা বাড়েনি। গ্যালাপের এক জরিপে দেখা গেছে, যুদ্ধ শুরুর প্রায় ৯৩ দিন পর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে মত দিয়েছেন মাত্র ৩৪ শতাংশ মার্কিনি। অন্যদিকে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে ৪০ শতাংশ নিবন্ধিত ভোটার যুদ্ধের পক্ষে এবং ৫৩ শতাংশ বিপক্ষে মত দিয়েছেন। ওয়াশিংটন পোস্ট-ইপসোসের সাম্প্রতিক জরিপে ট্রাম্পের ইরান যুদ্ধ পরিচালনার প্রতি সমর্থন নেমে এসেছে ২৯ শতাংশে। একই জরিপে ৬৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, এই যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না। প্রতিবেদনে বলা হয়, আগের মার্কিন প্রেসিডেন্টদের মতো ট্রাম্প যুদ্ধের কারণে জনপ্রিয়তার বাড়তি সুবিধা পাননি। উল্টো তাকে চাপে ফে

ট্রাম্পকে কুরে কুরে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা
ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর প্রায় পাঁচ মাস পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ যুদ্ধের পক্ষে জনসমর্থন আদায় করতে পারেননি। বিভিন্ন জনমত জরিপের বিশ্লেষণে দেখা গেছে, আধুনিক সময়ের অন্য যেকোনো মার্কিন যুদ্ধের তুলনায় একই পর্যায়ে ইরান যুদ্ধের প্রতি জনসমর্থন সবচেয়ে কম। নিউজউইকের এক পর্যালোচনায় বলা হয়েছে, আফগানিস্তান ও ইরাক যুদ্ধের শুরুতে ব্যাপক জনসমর্থন থাকলেও সময়ের সঙ্গে তা কমে যায়। কিন্তু ইরান যুদ্ধের ক্ষেত্রে শুরু থেকেই সমর্থন কম ছিল এবং এখনো তা বাড়েনি। গ্যালাপের এক জরিপে দেখা গেছে, যুদ্ধ শুরুর প্রায় ৯৩ দিন পর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে মত দিয়েছেন মাত্র ৩৪ শতাংশ মার্কিনি। অন্যদিকে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপে ৪০ শতাংশ নিবন্ধিত ভোটার যুদ্ধের পক্ষে এবং ৫৩ শতাংশ বিপক্ষে মত দিয়েছেন। ওয়াশিংটন পোস্ট-ইপসোসের সাম্প্রতিক জরিপে ট্রাম্পের ইরান যুদ্ধ পরিচালনার প্রতি সমর্থন নেমে এসেছে ২৯ শতাংশে। একই জরিপে ৬৮ শতাংশ উত্তরদাতা বলেছেন, এই যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না। প্রতিবেদনে বলা হয়, আগের মার্কিন প্রেসিডেন্টদের মতো ট্রাম্প যুদ্ধের কারণে জনপ্রিয়তার বাড়তি সুবিধা পাননি। উল্টো তাকে চাপে ফেলেছে। যুদ্ধ শুরুর আগে রয়টার্স/ইপসোসের জরিপে তার অনুমোদন ছিল ৪০ শতাংশ, যা পরে কমে ৩৬ শতাংশে নেমে আসে। নিউজউইকের প্রতিবেদনে ইরান যুদ্ধের কম জনপ্রিয়তার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে কোনো হামলার পর এ যুদ্ধ শুরু হয়নি। দ্বিতীয়ত, যুদ্ধের কারণে জ্বালানির দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তৃতীয়ত, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন জনমতকে আরও প্রভাবিত করেছে। গ্যালাপের তথ্য অনুযায়ী, ইরান অভিযানের পক্ষে ৭৯ শতাংশ রিপাবলিকান, ২৬ শতাংশ স্বতন্ত্র ভোটার এবং মাত্র ৮ শতাংশ ডেমোক্র্যাট সমর্থন জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো সংঘাত অব্যাহত রয়েছে। সামরিক অভিযান থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব আগামী মাসগুলোতে আরও বাড়তে পারে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow