ট্রাম্পকে কূটনীতির পথে হাঁটার আহ্বান সৌদি যুবরাজের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এ বিষয়ে তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সৌদি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং এর নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান উত্তেজনা কমানো, সংলাপকে অগ্রাধিকার দেওয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন। তিনি সতর্ক করেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। এর আগে গত ৩১ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান আলোচনায় না ফিরলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠোর’ সামরিক হামলা চালাবে। তবে রোববার তিনি জানান, সম্ভাব্য একটি সমঝোতার ভিত্তি তৈরি হওয়ায় এবং ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ অনুরোধ করায় পরিকল্পিত সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। ট্রাম্পের দাবি, সম্ভাব্য ওই সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি অবিলম্বে সম্পূর্ণভাবে জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক ক

ট্রাম্পকে কূটনীতির পথে হাঁটার আহ্বান সৌদি যুবরাজের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও না বাড়িয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এ বিষয়ে তিনি রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন।

সৌদি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং এর নিরাপত্তা ও রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান উত্তেজনা কমানো, সংলাপকে অগ্রাধিকার দেওয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেন। তিনি সতর্ক করেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা পুরো অঞ্চলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে।

এর আগে গত ৩১ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান আলোচনায় না ফিরলে যুক্তরাষ্ট্র ‘খুব কঠোর’ সামরিক হামলা চালাবে। তবে রোববার তিনি জানান, সম্ভাব্য একটি সমঝোতার ভিত্তি তৈরি হওয়ায় এবং ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ অনুরোধ করায় পরিকল্পিত সামরিক অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে।

ট্রাম্পের দাবি, সম্ভাব্য ওই সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি অবিলম্বে সম্পূর্ণভাবে জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত হুমকিরও অবসান ঘটবে।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র: শাফাক নিউজ
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow