ট্রাম্পের অনুষ্ঠানে গুলি ছোড়া অ্যালেনকে নিয়ে অজানা সব তথ্য

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের গুলির ঘটনায় টমাস অ্যালেন নামের এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তার বিষয়ে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। অভিযুক্ত ব্যক্তিকে ‘অসুস্থ মানসিকতার’ এবং ‘সন্ত্রাসী মনোভাবাপন্ন’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২৬ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অ্যালেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) স্নাতক এবং খণ্ডকালীন শিক্ষক ও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন। কর্মকর্তারা বলছেন, প্রায় ৩১ বছর বয়সী অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা। এটি লস অ্যাঞ্জেলেসের পাশের সাউথ বে এলাকার একটি উপকূলীয় শহর এবং সান্তা মনিকা উপসাগরের কাছে অবস্থিত। ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান জানান, তদন্তকারীরা ধারণা করছেন যে সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন হিলটন হোটেলের একজন অতিথি ছিলেন। তবে এখনো তার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ফেসবুক থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, তিনি ২০২৪ সালের ডিসেম্বর মাসে সি২ এডুকেশনের টরেন্স শাখা থেকে ‘মাসের সেরা শিক্ষক’ নির্বাচিত হয়েছিলেন।

ট্রাম্পের অনুষ্ঠানে গুলি ছোড়া অ্যালেনকে নিয়ে অজানা সব তথ্য

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের গুলির ঘটনায় টমাস অ্যালেন নামের এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তার বিষয়ে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। অভিযুক্ত ব্যক্তিকে ‘অসুস্থ মানসিকতার’ এবং ‘সন্ত্রাসী মনোভাবাপন্ন’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২৬ এপ্রিল) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, অ্যালেন ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির (ক্যালটেক) স্নাতক এবং খণ্ডকালীন শিক্ষক ও গেম ডেভেলপার হিসেবে কাজ করতেন।

কর্মকর্তারা বলছেন, প্রায় ৩১ বছর বয়সী অ্যালেন ক্যালিফোর্নিয়ার টরেন্স শহরের বাসিন্দা। এটি লস অ্যাঞ্জেলেসের পাশের সাউথ বে এলাকার একটি উপকূলীয় শহর এবং সান্তা মনিকা উপসাগরের কাছে অবস্থিত।

ওয়াশিংটন ডিসির পুলিশ প্রধান জানান, তদন্তকারীরা ধারণা করছেন যে সন্দেহভাজন ব্যক্তি ওয়াশিংটন হিলটন হোটেলের একজন অতিথি ছিলেন। তবে এখনো তার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

ফেসবুক থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, তিনি ২০২৪ সালের ডিসেম্বর মাসে সি২ এডুকেশনের টরেন্স শাখা থেকে ‘মাসের সেরা শিক্ষক’ নির্বাচিত হয়েছিলেন। এটি কলেজে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি বেসরকারি টিউটরিং ও পরীক্ষার প্রস্তুতি প্রতিষ্ঠান।

লিংকডইন প্রোফাইলে তিনি নিজেকে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ও কম্পিউটার বিশেষজ্ঞ, গেম ডেভেলপার এবং শিক্ষক’ হিসেবে বর্ণনা করেছেন।

অ্যালেন ২০১৭ সালে ক্যালটেক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এবং ২০২৫ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, ডোমিঙ্গেজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২০১৭ সালে এই নামের এক শিক্ষার্থী স্নাতক হয়েছেন বলে নিশ্চিত করেছে ক্যালটেক।

প্রতিবেদনে বলা হয়েছে, অ্যালেন কয়েক বছর ধরে সি২ এডুকেশনে খণ্ডকালীন শিক্ষক এবং স্বনিযুক্ত গেম ডেভেলপার হিসেবে কাজ করছিলেন।

এর আগে তিনি সাউথ পাসাডেনার আইজেক কন্ট্রোলস নামের একটি প্রতিষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন এবং ক্যালটেকে শিক্ষক সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তার প্রোফাইলে ২০১৬ সালে ক্যালটেকে একটি রোবোটিক্স প্রতিযোগিতায় নিজের দলের জয়ের বিষয়ে একটি স্থানীয় পত্রিকার প্রতিবেদনও উল্লেখ রয়েছে। আগ্রহের ক্ষেত্র হিসেবে তিনি শুধু ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, সন্দেহভাজনের কাছে একটি শটগানসহ একাধিক অস্ত্র ছিল। তিনি ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমের বাইরে ছিলেন।

একই জায়গায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে একজন সিক্রেট সার্ভিস এজেন্টের দিকে গুলি চালানোর পর তাকে আটক করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow