ট্রাম্পের মায়ের ক্রাশ ছিলেন রাজা চার্লস 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মায়ের স্মৃতিচারণা করতে গিয়ে জানিয়েছেন, তার মা মেরি অ্যান ম্যাকলিওডের ক্রাশ ছিলেন ব্রিটেনের রাজা চার্লস।    মঙ্গলবার (২৮ এপ্রিল) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প ব্রিটিশ রাজপরিবারের প্রতি তার মায়ের ভালোবাসার কথা তুলে ধরেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা চার্লস ও রানি ক্যামিলা।  ট্রাম্প বলেন, আমি স্পষ্ট মনে করতে পারি, মা বলতেন চার্লস খুব মিষ্টি দেখতে। মজা করে তিনি আরও বলেন, আমার মায়ের ক্রাশ ছিল চার্লস, ভাবতে পারেন?  ট্রাম্প তার মা মেরি অ্যান ম্যাকলিওডের জন্ম ও বেড়ে ওঠার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, স্কটল্যান্ডের হেব্রিডিস দ্বীপপুঞ্জের স্টর্নোওয়ে এলাকায় জন্ম নেওয়া তার মা ১৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।  তিনি বলেন, স্কটল্যান্ড যোদ্ধাদের দেশ। আমার মা সেখানে জন্মেছিলেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে এসে তার বাবা ফ্রেড ট্রাম্পের সঙ্গে পরিচিত হন। তাদের দাম্পত্য জীবন ছিল ৬৩ বছরের।   বক্তব্যে ট্রাম্প আরও জানান, তার মা ব্রিটিশ রাজপরিবার ও বিশেষ করে রাণীর প্রতি গভীর অনুরাগী ছিলেন। যখনই কোনো রাজকীয় অন

ট্রাম্পের মায়ের ক্রাশ ছিলেন রাজা চার্লস 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মায়ের স্মৃতিচারণা করতে গিয়ে জানিয়েছেন, তার মা মেরি অ্যান ম্যাকলিওডের ক্রাশ ছিলেন ব্রিটেনের রাজা চার্লস।   

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিবিসির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প ব্রিটিশ রাজপরিবারের প্রতি তার মায়ের ভালোবাসার কথা তুলে ধরেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা চার্লস ও রানি ক্যামিলা। 

ট্রাম্প বলেন, আমি স্পষ্ট মনে করতে পারি, মা বলতেন চার্লস খুব মিষ্টি দেখতে। মজা করে তিনি আরও বলেন, আমার মায়ের ক্রাশ ছিল চার্লস, ভাবতে পারেন? 

ট্রাম্প তার মা মেরি অ্যান ম্যাকলিওডের জন্ম ও বেড়ে ওঠার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, স্কটল্যান্ডের হেব্রিডিস দ্বীপপুঞ্জের স্টর্নোওয়ে এলাকায় জন্ম নেওয়া তার মা ১৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। 

তিনি বলেন, স্কটল্যান্ড যোদ্ধাদের দেশ। আমার মা সেখানে জন্মেছিলেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে এসে তার বাবা ফ্রেড ট্রাম্পের সঙ্গে পরিচিত হন। তাদের দাম্পত্য জীবন ছিল ৬৩ বছরের।  

বক্তব্যে ট্রাম্প আরও জানান, তার মা ব্রিটিশ রাজপরিবার ও বিশেষ করে রাণীর প্রতি গভীর অনুরাগী ছিলেন। যখনই কোনো রাজকীয় অনুষ্ঠান টেলিভিশনে সম্প্রচার হতো, তিনি তা মনোযোগ দিয়ে দেখতেন।

ট্রাম্পের মা মেরি অ্যান ম্যাকলিওডের কৈশোরের একটি ছবি।

উল্লেখ্য, মেরি অ্যান ম্যাকলিওড ১৯১২ সালে স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে সেখান থেকে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। তিনি ছিলেন তাদের পরিবারের পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ সন্তান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow