ট্রাম্পের রিসোর্টে সন্দেহভাজনের অনুপ্রবেশ, গুলিতে নিহত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগোতে অনুপ্রবেশের চেষ্টা করেছেন এক সন্দেহভাজন। নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢোকার চেষ্টা করলে মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, স্থানীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটে ওয়েস্ট পাম বিচে অবস্থিত রিসোর্টটির উত্তর গেটের কাছে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তার হাতে শটগানের মতো অস্ত্র ও একটি জ্বালানির ক্যান দেখা গেছে। বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী তাকে থামানোর চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সিক্রেট সার্ভিস গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। তার উদ্দেশ্য কী ছিল, তা এখনো স্পষ্ট জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় ট্রাম্প ওয়াশিংটনে অবস্থান করছিলেন। এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ট্রাম্পকে সুরক্ষা দিতে গিয়ে সশস্ত্র সন্দেহভাজনের মুখোমুখি হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগোতে অনুপ্রবেশের চেষ্টা করেছেন এক সন্দেহভাজন। নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢোকার চেষ্টা করলে মার্কিন সিক্রেট সার্ভিসের কর্মীরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি নিহত হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, স্থানীয় সময় রাত প্রায় ১টা ৩০ মিনিটে ওয়েস্ট পাম বিচে অবস্থিত রিসোর্টটির উত্তর গেটের কাছে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তার হাতে শটগানের মতো অস্ত্র ও একটি জ্বালানির ক্যান দেখা গেছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী তাকে থামানোর চেষ্টা করলে পরিস্থিতির অবনতি ঘটে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সিক্রেট সার্ভিস গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। তার উদ্দেশ্য কী ছিল, তা এখনো স্পষ্ট জানা যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় ট্রাম্প ওয়াশিংটনে অবস্থান করছিলেন। এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
ট্রাম্পকে সুরক্ষা দিতে গিয়ে সশস্ত্র সন্দেহভাজনের মুখোমুখি হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে ওয়েস্ট পাম বিচের ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে ঝোপের আড়ালে রাইফেল তাক করে থাকা এক ব্যক্তিকে শনাক্ত করেন সিক্রেট সার্ভিসের এক এজেন্ট। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাকে ট্রাম্পকে হত্যাচেষ্টার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ২০ বছর বয়সী হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। ওই হামলায় একজন নিহত ও দুজন গুরুতর আহত হন। এছাড়া ট্রাম্প কানে গুলিবিদ্ধ হন।
What's Your Reaction?