ট্রাম্পের ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক এ সপ্তাহেই কার্যকর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক এ সপ্তাহেই কার্যকর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। বুধবার (৪ মার্চ) সিএনবিসির এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে কার্যকর ১০ শতাংশ হারের পরিবর্তে ১৫ শতাংশ শুল্ক ‘সম্ভবত এ সপ্তাহেই’ কার্যকর হবে। গত বছর মার্কিণ কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প অধিকাংশ দেশের আমদানির ওপর ব্যাপক শুল্ক আরোপ করেন। তিনি সে সময় আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) প্রয়োগ করে জরুরি ক্ষমতার আওতায় এই পদক্ষেপ নেন। আরও পড়ুন>>ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্টের রায়সুপ্রিম কোর্টকেও পাত্তা দিচ্ছেন না ট্রাম্প, নতুন শুল্কের ঘোষণাট্রাম্পের নতুন শুল্কের ভবিষ্যৎও অনিশ্চিত তবে গত ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে রায় দেন, কংগ্রেসকে পাশ কাটিয়ে আইইইপিএ ব্যবহার করে শুল্ক আরোপের আইনি ক্ষমতা ট্রাম্পের ছিল না। রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ভিন্ন আইনের আওতায় ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেন। পরদিন তিনি ঘোষণা দেন, হার বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে এবং তা ‘ত

ট্রাম্পের ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক এ সপ্তাহেই কার্যকর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ১৫ শতাংশ বৈশ্বিক শুল্ক এ সপ্তাহেই কার্যকর হতে পারে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

বুধবার (৪ মার্চ) সিএনবিসির এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে কার্যকর ১০ শতাংশ হারের পরিবর্তে ১৫ শতাংশ শুল্ক ‘সম্ভবত এ সপ্তাহেই’ কার্যকর হবে।

গত বছর মার্কিণ কংগ্রেসের অনুমোদন ছাড়াই ট্রাম্প অধিকাংশ দেশের আমদানির ওপর ব্যাপক শুল্ক আরোপ করেন। তিনি সে সময় আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) প্রয়োগ করে জরুরি ক্ষমতার আওতায় এই পদক্ষেপ নেন।

আরও পড়ুন>>
ট্রাম্পের ‘একতরফা শুল্ক’ অবৈধ: মার্কিন সুপ্রিম কোর্টের রায়
সুপ্রিম কোর্টকেও পাত্তা দিচ্ছেন না ট্রাম্প, নতুন শুল্কের ঘোষণা
ট্রাম্পের নতুন শুল্কের ভবিষ্যৎও অনিশ্চিত

তবে গত ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে রায় দেন, কংগ্রেসকে পাশ কাটিয়ে আইইইপিএ ব্যবহার করে শুল্ক আরোপের আইনি ক্ষমতা ট্রাম্পের ছিল না।

রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ভিন্ন আইনের আওতায় ১০ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেন। পরদিন তিনি ঘোষণা দেন, হার বাড়িয়ে ১৫ শতাংশ করা হবে এবং তা ‘তাৎক্ষণিকভাবে কার্যকর’ হবে। তবে বাস্তবে শুল্ক কার্যকর হয় ১০ শতাংশ হারে।

বেসেন্ট জানান, নতুন শুল্ক আরোপ করা হচ্ছে ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ১২২-এর অধীনে। এই বিধান অনুযায়ী, কংগ্রেস অনুমোদন না দিলে শুল্ক সর্বোচ্চ ১৫০ দিন বহাল থাকতে পারে।

এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) ও বাণিজ্য বিভাগ প্রয়োজনীয় গবেষণা সম্পন্ন করবে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী ও দীর্ঘমেয়াদি শুল্ক আরোপের ভিত্তি তৈরি করতে পারে।

বেসেন্ট বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, পাঁচ মাসের মধ্যে শুল্কহার আগের অবস্থানে ফিরে যাবে।’ তিনি দাবি করেন, পূর্ববর্তী শুল্ক কাঠামো চার হাজারের বেশি আইনি চ্যালেঞ্জ মোকাবিলা করেও টিকে ছিল।

সূত্র: সিএনবিসি
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow