ট্রিগারে আঙুল, যুদ্ধবিরতি ভাঙলেই প্রতিরোধ: ইসরায়েলকে হিজবুল্লাহ
লেবানন ও দখলদার ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনীকে কড়া সতর্কাবার্তা দিয়েছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করলেই প্রতিরোধ গড়ে তোলা হবে, প্রতিরোধ যোদ্ধারা ট্রিগারে আঙুল রেখেই প্রস্তুত থাকবে। হিজবুল্লাহর মালিকানাধীন টেলিভিশন আল-মানার টিভিতে প্রচারিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে, ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি জানায়, যোদ্ধারা ট্রিগারে তাদের আঙুল লাগিয়ে থাকবে। শত্রুর প্রতারণা ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তারা সর্বদা প্রস্তুত। সূত্র: দ্য গার্ডিয়ান এসএএইচট
লেবানন ও দখলদার ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনীকে কড়া সতর্কাবার্তা দিয়েছে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করলেই প্রতিরোধ গড়ে তোলা হবে, প্রতিরোধ যোদ্ধারা ট্রিগারে আঙুল রেখেই প্রস্তুত থাকবে।
হিজবুল্লাহর মালিকানাধীন টেলিভিশন আল-মানার টিভিতে প্রচারিত এক সংক্ষিপ্ত বিবৃতিতে, ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি জানায়, যোদ্ধারা ট্রিগারে তাদের আঙুল লাগিয়ে থাকবে। শত্রুর প্রতারণা ও বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তারা সর্বদা প্রস্তুত।
সূত্র: দ্য গার্ডিয়ান
এসএএইচট
What's Your Reaction?