ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে নামার সময় পা পিছলে নিচে পড়ে মো. রাফসান (২০) নামের এক তরুণ পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় চট্টগ্রামমুখী ‘ঢাকা মেইল’ ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত রাফসান নরসিংদী জেলার মাধবদী এলাকার সাইদুল বেপারীর ছেলে। রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী থেকে রাফসানসহ চার বন্ধু মিলে সীতাকুণ্ডে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হন। তারা ট্রেনের ছাদে চড়ে সীতাকুণ্ডে আসেন। ট্রেনটি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে থামলে ছাদ থেকে হুড়োহুড়ি করে নামার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান রাফসান। ছাদ থেকে উল্টে পড়ার কারণে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। পরে তার বন্ধুরা উদ্ধার করে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের সঙ্গে আসা বন্ধু মো. রাব্বি জানান, সকালে বৃষ্টি হওয়ার কারণে ট্রেনের ছাদ ভেজা ও পিচ্ছিল ছিল। ট্রেন থেকে নামার সময় রাফসান হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় সে আর বাঁচতে পারল না। রাফসানের অন্য দুই বন্ধু হলেন রবিন ও রাকিব। সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে নামার সময় পা পিছলে নিচে পড়ে মো. রাফসান (২০) নামের এক তরুণ পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে সীতাকুণ্ড রেলস্টেশন এলাকায় চট্টগ্রামমুখী ‘ঢাকা মেইল’ ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাফসান নরসিংদী জেলার মাধবদী এলাকার সাইদুল বেপারীর ছেলে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদী থেকে রাফসানসহ চার বন্ধু মিলে সীতাকুণ্ডে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হন। তারা ট্রেনের ছাদে চড়ে সীতাকুণ্ডে আসেন। ট্রেনটি সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনে থামলে ছাদ থেকে হুড়োহুড়ি করে নামার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান রাফসান। ছাদ থেকে উল্টে পড়ার কারণে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। পরে তার বন্ধুরা উদ্ধার করে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের সঙ্গে আসা বন্ধু মো. রাব্বি জানান, সকালে বৃষ্টি হওয়ার কারণে ট্রেনের ছাদ ভেজা ও পিচ্ছিল ছিল। ট্রেন থেকে নামার সময় রাফসান হঠাৎ পা পিছলে নিচে পড়ে যায়। মাথায় গুরুতর আঘাত পাওয়ায় সে আর বাঁচতে পারল না।

রাফসানের অন্য দুই বন্ধু হলেন রবিন ও রাকিব।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই ওই তরুণের মৃত্যু হয়েছিল।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চার বন্ধু নরসিংদী থেকে ট্রেনে করে সীতাকুণ্ডে বেড়াতে এসেছিলেন। স্টেশনে নামার সময় অসাবধানতাবশত ছাদ থেকে পড়ে রাফসান নামের ওই তরুণ নিহত হন। নিহত তরুণের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow