বিশ্বকাপে হারের পর আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পর তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন আর্জেন্টিনার ফুটবল সমর্থকেরা। দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সে পুলিশ ও সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খেলা শেষ হওয়ার পরপরই হাজার হাজার সমর্থক ঐতিহ্যবাহী ওবেলিস্ক স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হতে থাকেন। তাদের প্রাথমিক উন্মাদনা দ্রুতই সহিংস রূপ নেয়। ক্ষুব্ধ সমর্থকেরা দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ও কাচের বোতল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ার গাস ও জলকামান ব্যবহার করে। আরও পড়ুন স্পেন বিশ্বকাপ জেতায় খুশিতে ভাসছেন ফিলিস্তিনিরা সংঘর্ষে অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে এক দাঙ্গা পুলিশকে আন্দোলনকারীর মাথায় লাথি মারতে দেখা গেছে। এদিন স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার স্প্যানিশ খেলোয়াড়দের ওপর চড়াও হন। তাদের ঘুসি ও লাথি মারতে দেখা যায়। ট্রফি হস্তান্তরের সময় স্প্যানিশদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন আলবিসেলেস্তেরা।   এমন তিক্ত হারের পরও আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির প

বিশ্বকাপে হারের পর আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ

স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পর তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন আর্জেন্টিনার ফুটবল সমর্থকেরা। দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সে পুলিশ ও সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

খেলা শেষ হওয়ার পরপরই হাজার হাজার সমর্থক ঐতিহ্যবাহী ওবেলিস্ক স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হতে থাকেন। তাদের প্রাথমিক উন্মাদনা দ্রুতই সহিংস রূপ নেয়।

ক্ষুব্ধ সমর্থকেরা দাঙ্গা পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ও কাচের বোতল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট, টিয়ার গাস ও জলকামান ব্যবহার করে।

সংঘর্ষে অন্তত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে এক দাঙ্গা পুলিশকে আন্দোলনকারীর মাথায় লাথি মারতে দেখা গেছে।

এদিন স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার স্প্যানিশ খেলোয়াড়দের ওপর চড়াও হন। তাদের ঘুসি ও লাথি মারতে দেখা যায়। ট্রফি হস্তান্তরের সময় স্প্যানিশদের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়িয়েছিলেন আলবিসেলেস্তেরা।

 

এমন তিক্ত হারের পরও আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই। কুসংস্কারের কারণে তিনি নিউ জার্সি স্টেডিয়ামে খেলা দেখতে যাননি। তবে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, খেলোয়াড় ও কোচিং স্টাফরা যেদিন চাইবেন, সেদিনই জাতীয় ছুটি থাকবে।

অন্যদিকে বিশ্বজয়ী স্পেন এখনো ছুটির ঘোষণা না দিলেও সোমবার মাদ্রিদে বিজয় প্যারেডের আয়োজন করা হয়েছে। সেখানে স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ

ও প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দলটিকে অভ্যর্থনা জানাবেন।

সূত্র: দ্য টেলিগ্রাফ
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow