ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২
ময়মনসিংহ নগরীর ঘুন্টি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জাগো নিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী কমিউটার ট্রেনটি নগরীর ঘুন্টি এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা তিন যুবক পড়ে যান। পরে স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। তিনি আরও জানান, আহত অপর দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হোসাইন সুলভ/এএইচ/এমএস
ময়মনসিংহ নগরীর ঘুন্টি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জাগো নিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী কমিউটার ট্রেনটি নগরীর ঘুন্টি এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা তিন যুবক পড়ে যান। পরে স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
তিনি আরও জানান, আহত অপর দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
হোসাইন সুলভ/এএইচ/এমএস
What's Your Reaction?