ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন নারী নিহত
গাইবান্ধায় রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রেজিনা বেগম নামে এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বাদিয়াখালী স্টেশনের দক্ষিণে কাজীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা হয়।
নিহত রেজিনা বেগম (৪০) ফুলছড়ি উপজেলার পূর্ব উদাখালী গ্রামের বদু মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, রেজিনা বেগম দীর্ঘদিন থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। মঙ্গলবার সকালে বোনারপাড়া থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি কাজীবাড়ি এলাকায় পৌঁছালে সেখানে রেজিনা বেগম ট্রেনের চাকার নিচে পড়ে যান। পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বোনারপাড়া রেলওয়ে থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, ‘এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’