ইরানের ইউরেনিয়াম জব্দে বিশেষ বাহিনী পাঠাতে পারে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে যুক্তরাষ্ট্র বিশেষ বাহিনী পাঠাতে পারে। তিনি জানান, এ বিষয়ে সব ধরনের বিকল্প খোলা রাখা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, ইরান চাইলে ১০ দিনের কম সময়েই অস্ত্রমানের পারমাণবিক উপাদান তৈরি করতে পারে। এই ইউরেনিয়ামের বড় অংশ নাতানজ, ফরদো ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় সংরক্ষিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে ট্রাম্প বলেন, প্রয়োজনে ওই ইউরেনিয়াম জব্দ করতে যুক্তরাষ্ট্র বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর বিষয়ও বিবেচনা করছে। তার ভাষায়, সব বিকল্পই খোলা আছে। যুদ্ধ কত দিন চলবে—এ বিষয়ে ট্রাম্প নির্দিষ্ট সময় বলেননি। তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাহিনী পরিকল্পনার তুলনায় এগিয়ে আছে। গত সপ্তাহে তিনি ধারণা দিয়েছিলেন, এই সংঘাত চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজন হলে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করতে যুক্তরাষ্ট্র বিশেষ বাহিনী পাঠাতে পারে। তিনি জানান, এ বিষয়ে সব ধরনের বিকল্প খোলা রাখা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করেছেন, ইরান চাইলে ১০ দিনের কম সময়েই অস্ত্রমানের পারমাণবিক উপাদান তৈরি করতে পারে। এই ইউরেনিয়ামের বড় অংশ নাতানজ, ফরদো ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় সংরক্ষিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে ট্রাম্প বলেন, প্রয়োজনে ওই ইউরেনিয়াম জব্দ করতে যুক্তরাষ্ট্র বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর বিষয়ও বিবেচনা করছে। তার ভাষায়, সব বিকল্পই খোলা আছে।
যুদ্ধ কত দিন চলবে—এ বিষয়ে ট্রাম্প নির্দিষ্ট সময় বলেননি। তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাহিনী পরিকল্পনার তুলনায় এগিয়ে আছে। গত সপ্তাহে তিনি ধারণা দিয়েছিলেন, এই সংঘাত চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।
What's Your Reaction?