ট্রেনে মিলল বস্তাভর্তি গাঁজা, লোকোমাস্টার আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কনটেইনার ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার শাহজাহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৩ আপ কনটেইনার ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছালে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৯ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে; চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৩ আপ কনটেইনার ট্রেনের ইঞ্জিনে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। পরে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছালে র‍্যাব-৯ (সিপিসি-১) ব্রাহ্মণবাড়িয়া দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে ট্রেনের ইঞ্জিনে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ৮টি প্যাকেটে থাকা প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একটি স্কফের বোতলও উদ্ধার করা হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, তল্লাশির সময় লোকোমাস্টার প্রথমে সহযোগিতা না করে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং উত্তেজিত আচরণ করেন। পরে অতিরিক্ত র‍্যাব সদস্য এনে ইঞ্জিনে তল্লাশি চালানো হলে মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় লোকোমাস্টার শা

ট্রেনে মিলল বস্তাভর্তি গাঁজা, লোকোমাস্টার আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কনটেইনার ট্রেনের ইঞ্জিনে অভিযান চালিয়ে বস্তাভর্তি গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ ঘটনায় ট্রেনের লোকোমাস্টার শাহজাহানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৩ আপ কনটেইনার ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছালে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৯ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে; চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৬০৩ আপ কনটেইনার ট্রেনের ইঞ্জিনে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। পরে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে পৌঁছালে র‍্যাব-৯ (সিপিসি-১) ব্রাহ্মণবাড়িয়া দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে ট্রেনের ইঞ্জিনে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ৮টি প্যাকেটে থাকা প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া একটি স্কফের বোতলও উদ্ধার করা হয়েছে। র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, তল্লাশির সময় লোকোমাস্টার প্রথমে সহযোগিতা না করে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং উত্তেজিত আচরণ করেন। পরে অতিরিক্ত র‍্যাব সদস্য এনে ইঞ্জিনে তল্লাশি চালানো হলে মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় লোকোমাস্টার শাহজাহানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‍্যাব আরও জানায়, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযান শেষে প্রায় দুই ঘণ্টা পর নতুন লোকোমাস্টার দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি আখাউড়া স্টেশনে পৌঁছানোর পর র‍্যাব সদস্যরা ইঞ্জিনে তল্লাশির বিষয়ে অবহিত করেন। পরে অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার করা হয়। অভিযানের সময় আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস, আখাউড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং আখাউড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নুরুন্নবী উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow