ট্রেন উদ্ধারে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত
জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে, লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ট্রেনের পাওয়ার কার উদ্ধার করতে গিয়ে ময়মনসিংহ নগরীর মেডিকেল কলেজ রোড এলাকায় রিলিফ ট্রেনের বগিও লাইনচ্যুত হয়। ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন নগরীর ইটাখোলা বাইলেন এলাকায় আসতেই বিকট শব্দে ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ জামালপুর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তিনি আরও বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করতে যাওয়া পথে মেডিকেল কলেজ রোড এলাকায় রিলিফ ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এখন রিলিফ ট্রেনের চাকা উদ্ধারে কাজ চলছে। এটি উদ্ধার হলে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করা হবে।
জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে, লাইনচ্যুত ট্রেন উদ্ধার করতে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১০ জুন) সকাল ১০টার দিকে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ট্রেনের পাওয়ার কার উদ্ধার করতে গিয়ে ময়মনসিংহ নগরীর মেডিকেল কলেজ রোড এলাকায় রিলিফ ট্রেনের বগিও লাইনচ্যুত হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন নগরীর ইটাখোলা বাইলেন এলাকায় আসতেই বিকট শব্দে ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ জামালপুর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করতে যাওয়া পথে মেডিকেল কলেজ রোড এলাকায় রিলিফ ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে যায়। এখন রিলিফ ট্রেনের চাকা উদ্ধারে কাজ চলছে। এটি উদ্ধার হলে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করা হবে।
What's Your Reaction?