গাজীপুরে রাস্তায় পড়ে ছিলো অজ্ঞাত মরদেহ

গাজীপুরের কালীগঞ্জে রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়া ওই ব্যক্তির মৃত্যুকে ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার তুমলিয়া ইউনিয়নে বঙ্গবন্ধু বাজার সংলগ্ন উত্তরসোম এলাকায় স্থানীয় পথচারীরা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে কালীগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, মৃতের বয়স আনুমানিক ৪২ থেকে ৪৫ বছরের মধ্যে হতে পারে। তার পরনে সাদা ডোরাকাটা ট্রাউজার ও হলুদাভ রঙের টি-শার্ট রয়েছে। মরদেহের কাছাকাছি কিছু খুচরা টাকা, একটি লাল-সাদা চেক গামছা এবং একটি নীল গ্যাস লাইটার পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তারা জানান, মৃত ব্যক্তির মাথার এক পাশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ছিল। অন্য কোথাও হত্যার পর মরদেহটি ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আব্দুর রহমান আরমান/এএইচ/এমএস

গাজীপুরে রাস্তায় পড়ে ছিলো অজ্ঞাত মরদেহ

গাজীপুরের কালীগঞ্জে রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিচয় শনাক্ত না হওয়া ওই ব্যক্তির মৃত্যুকে ঘিরে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার তুমলিয়া ইউনিয়নে বঙ্গবন্ধু বাজার সংলগ্ন উত্তরসোম এলাকায় স্থানীয় পথচারীরা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে কালীগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মৃতের বয়স আনুমানিক ৪২ থেকে ৪৫ বছরের মধ্যে হতে পারে। তার পরনে সাদা ডোরাকাটা ট্রাউজার ও হলুদাভ রঙের টি-শার্ট রয়েছে। মরদেহের কাছাকাছি কিছু খুচরা টাকা, একটি লাল-সাদা চেক গামছা এবং একটি নীল গ্যাস লাইটার পাওয়া গেছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তারা জানান, মৃত ব্যক্তির মাথার এক পাশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত ছিল। অন্য কোথাও হত্যার পর মরদেহটি ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

আব্দুর রহমান আরমান/এএইচ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow