অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রিমিয়ার লিগে আরও এক রাউন্ড খেলবেন জাতীয় দলের ক্রিকেটাররা
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের ক্রিকেটারদের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আরও এক রাউন্ড খেলার সুযোগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার সকালে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগ রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছে। মূলত ক্লাবগুলোর আগ্রহ ও দাবির প্রেক্ষিতে বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে।
What's Your Reaction?
