ঠাকুরগাঁওয়ে যুবদল নেতাসহ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ডলার কেনা-বেচার নামে প্রতারণার অভিযোগে যুবদল নেতাসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ভূল্লী থানা পুলিশ। শুক্রবার (৫ জুন) দুপুরে ভূল্লী উপজেলার ৫নং শুখানপুকুরী ইউনিয়নের বাং রোড সুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে বিদেশি মুদ্রা, নগদ টাকা, মোবাইল ও প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী। গ্রেফতাররা হলেন- মো. মানিক হোসেন (৪৩), ভূল্লী শুখানপুকুরী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ওরফে হবি (৪৫), মো. আশরাফুল ইসলাম (৪৭), মো. মনোয়ার হোসেন (৪০) এবং মো. মোখলেছ (৪৮)। পুলিশ জানায়, বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে চক্রটির সদস্যরা ওই এলাকায় অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগীরা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর ক্যান্টনমেন্ট শাখার অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার মো. জুবায়েত জাহিদ (৪৪), একই শাখার পিয়ন মো. আজাহার আলী (৫৪) এবং

ঠাকুরগাঁওয়ে যুবদল নেতাসহ প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ডলার কেনা-বেচার নামে প্রতারণার অভিযোগে যুবদল নেতাসহ প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ভূল্লী থানা পুলিশ।

শুক্রবার (৫ জুন) দুপুরে ভূল্লী উপজেলার ৫নং শুখানপুকুরী ইউনিয়নের বাং রোড সুইসগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে বিদেশি মুদ্রা, নগদ টাকা, মোবাইল ও প্রতারণার কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।

গ্রেফতাররা হলেন- মো. মানিক হোসেন (৪৩), ভূল্লী শুখানপুকুরী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো. হাবিবুর রহমান ওরফে হবি (৪৫), মো. আশরাফুল ইসলাম (৪৭), মো. মনোয়ার হোসেন (৪০) এবং মো. মোখলেছ (৪৮)।

পুলিশ জানায়, বিদেশি ডলার ক্রয়-বিক্রয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে চক্রটির সদস্যরা ওই এলাকায় অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে ভূল্লী থানা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগীরা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুর ক্যান্টনমেন্ট শাখার অগ্রণী ব্যাংকের ক্যাশিয়ার মো. জুবায়েত জাহিদ (৪৪), একই শাখার পিয়ন মো. আজাহার আলী (৫৪) এবং মো. গোলাম মোস্তফা (৫৫)।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারদের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত আলামত ও নথিপত্র যাচাই-বাছাই করে চক্রটির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে।’

তানভীর হাসান তানু/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow