ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

মার্কিন ডলার ছেড়ে চীনের ‘ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম’ (সিআইপিএস)-এ যুক্ত হতে যাচ্ছে লিবিয়া। এর ফলে দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলো সরাসরি চীনা মুদ্রা ইউয়ানে লেনদেন করতে পারবে, যা মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে। লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাংকের গভর্নর নাজি মোহাম্মদ ইসা বেইজিং সফরকালে শুক্রবার চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্যান গংশেংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং তা আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়। খবর আনাদোলু এজেন্সির। বিবৃতিতে বলা হয়, বৈঠকে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি নতুন কৌশলগত অংশীদারত্বের সূচনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে চীনের ‘ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম’ (সিআইপিএস)-এর সঙ্গে যুক্ত করার বিষয়ে সম্মত হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত হবে।  চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালে সিআইপিএস চালু করে। এই ব্যবস্থার মাধ্যমে ব্যাংকগুলো মধ্যস্থতাকারী ব্যাংক ছাড়াই সরাসরি ইউয়ানে আন্তর্জাতিক লেনদেন করতে পারে। ফলে আন্তর্

ডলার ছেড়ে চীনা মুদ্রার লেনদেন ব্যবস্থায় যোগ দিল লিবিয়া

মার্কিন ডলার ছেড়ে চীনের ‘ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম’ (সিআইপিএস)-এ যুক্ত হতে যাচ্ছে লিবিয়া। এর ফলে দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলো সরাসরি চীনা মুদ্রা ইউয়ানে লেনদেন করতে পারবে, যা মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে সহায়ক হবে।

লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, ব্যাংকের গভর্নর নাজি মোহাম্মদ ইসা বেইজিং সফরকালে শুক্রবার চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর প্যান গংশেংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং তা আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা হয়। খবর আনাদোলু এজেন্সির।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি নতুন কৌশলগত অংশীদারত্বের সূচনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি লিবিয়ার বাণিজ্যিক ব্যাংকগুলোকে চীনের ‘ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম’ (সিআইপিএস)-এর সঙ্গে যুক্ত করার বিষয়ে সম্মত হয়। এর মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত হবে। 

চীনের কেন্দ্রীয় ব্যাংক ২০১৫ সালে সিআইপিএস চালু করে। এই ব্যবস্থার মাধ্যমে ব্যাংকগুলো মধ্যস্থতাকারী ব্যাংক ছাড়াই সরাসরি ইউয়ানে আন্তর্জাতিক লেনদেন করতে পারে। ফলে আন্তর্জাতিক লেনদেনে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমে।

এছাড়া চীনা ব্যাংকের মাধ্যমে সরাসরি ঋণপত্র (লেটার অব ক্রেডিট) খোলার সুযোগ দেওয়ার বিষয়েও সমঝোতা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, শিগগিরই লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বে দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করবে। সফরে তারা চীনের ব্যাংকিং খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

এই সফরের লক্ষ্য হবে দুই দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা এবং ইলেকট্রনিক পেমেন্ট ও সরাসরি আর্থিক লেনদেনের ক্ষেত্রে চীনের অভিজ্ঞতা কাজে লাগানো।

লিবিয়ার কেন্দ্রীয় ব্যাংকের মতে, এসব উদ্যোগ অনানুষ্ঠানিক আর্থিক বাজারের ওপর নির্ভরতা কমাবে, অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়নবিরোধী আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে সহায়তা করবে। পাশাপাশি দেশটির ব্যাংকিং খাতের সুনাম আরও বাড়াবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow