ডাকসু ভিপিসহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থার দাবি ছাত্রদলের

গুজব ও উসকানিমূলক অপতথ্য প্রচারের সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ অন্যান্যদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তা না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে ছাত্রদলের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ জমা দেয়। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন পেজ ও গ্রুপের মাধ্যমে ধারাবাহিকভাবে অপতথ্য, কুৎসা, অশালীন কনটেন্ট ও উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি অস্থির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। বিশেষ করে DU Insider, ঢাবি কণ্ঠস্বর (বর্তমানে Daily DUCSU) এবং DU Observer (বর্তমানে Voice of Gen Z) নামের পেজগুলোকে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়। ছাত্রদলের দাবি, এসব অপপ্রচারের প্রধান লক্ষ্য তাদের নেতাকর্মী, বিশেষ

ডাকসু ভিপিসহ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থার দাবি ছাত্রদলের

গুজব ও উসকানিমূলক অপতথ্য প্রচারের সাথে জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ অন্যান্যদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তা না হলে তারা কঠোর কর্মসূচিতে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে ছাত্রদলের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ জমা দেয়। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক বিভিন্ন পেজ ও গ্রুপের মাধ্যমে ধারাবাহিকভাবে অপতথ্য, কুৎসা, অশালীন কনটেন্ট ও উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক একটি অস্থির পরিবেশ তৈরির চেষ্টা চলছে। বিশেষ করে DU Insider, ঢাবি কণ্ঠস্বর (বর্তমানে Daily DUCSU) এবং DU Observer (বর্তমানে Voice of Gen Z) নামের পেজগুলোকে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়। ছাত্রদলের দাবি, এসব অপপ্রচারের প্রধান লক্ষ্য তাদের নেতাকর্মী, বিশেষ করে নারী নেত্রী এবং রাজনৈতিক-সামাজিকভাবে সক্রিয় শিক্ষার্থীরা। একই সঙ্গে সংগঠনটির শীর্ষ নেতৃত্ব ও তাদের পরিবারের বিরুদ্ধেও কুৎসা রটানো হচ্ছে বলে অভিযোগে বলা হয়। আবেদনে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ফয়সাল উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হলের ভিপি হাসানুল বান্নাহ এবং ডাকসু ভিপি সাদিক কায়েমের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

ছাত্রদল নেতারা জানিয়েছেন, ছাত্রদলের অভিযোগের ভিত্তিতে উপাচার্য তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। রাজনৈতিক চর্চা করতে গিয়ে যেন কারো শিক্ষার পরিবেশ নষ্ট না হয় সেজন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রদল নেতারা।

নতুন ধারার ছাত্ররাজনীতির মধ্য দিয়ে বিএনপির এ ছাত্র সংগঠন ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছে বলে নেতারা উল্লেখ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow