ডাচদের আটকে দিয়ে হুইলচেয়ারে মাঠ ছাড়লেন জাপানের কুবো
জাপানের বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার বলা হয় টেকফুসা কুবোকে। বার্সেলোনার লা মাসিয়া থেকে উঠে আসা কুবো বর্তমানে খেলছেন স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়াদাদের হয়ে। জাপানের এবারের বিশ্বকাপের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার তিনি। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ায় এক পর্যায়ে হুইলচেয়ারে করেই মাঠ ছাড়তে হয় তাকে। ম্যাচে যখন দুই দলই দারুণ খেলছে, ২-১ গোলে পিছিয়ে আছে জাপান তখনই, ম্যাচের ৭০ মিনিটে এই ফরোয়ার্ড ইনজুরিতে পড়েন কুবো। ডাচ ডিফেন্ডার ডামফ্রিসের সঙ্গে তার হাটুর সংঘর্ষ হলে মাটিতেই লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে বদলি করা হয়। ম্যাচের ভেতরেই তাকে ডাগআউটে হাটুতে আইস বার লাগিয়ে তাকে বসে থাকতে দেখা যায়। ম্যাচে জাপান ২-২ গোলে ড্র করে মাঠ ত্যাগ করার সময় কুবোকে খুড়িয়ে হেটে ড্রেসিং রুমে যান। পরে ম্যাচ শেষে তাকে হুইলচেয়ারে করে বের হতে দেখা যায়। বের হওয়ার আগে ডিএযেডএনকে দেওয়া সামান্য কথায় কুবো বলেন, ‘আমার মনে হয় আমি ঠিক আছি। আমি জানি না কি হয়েছে আমার। আমি সত্যি বুঝতে পারছি না। আমার মনে হয় আমি ঠিক আছি। দেখ কি হয়।’ আরআর/আইএন
জাপানের বর্তমান প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার বলা হয় টেকফুসা কুবোকে। বার্সেলোনার লা মাসিয়া থেকে উঠে আসা কুবো বর্তমানে খেলছেন স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়াদাদের হয়ে। জাপানের এবারের বিশ্বকাপের আক্রমণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার তিনি। কিন্তু নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ায় এক পর্যায়ে হুইলচেয়ারে করেই মাঠ ছাড়তে হয় তাকে।
ম্যাচে যখন দুই দলই দারুণ খেলছে, ২-১ গোলে পিছিয়ে আছে জাপান তখনই, ম্যাচের ৭০ মিনিটে এই ফরোয়ার্ড ইনজুরিতে পড়েন কুবো। ডাচ ডিফেন্ডার ডামফ্রিসের সঙ্গে তার হাটুর সংঘর্ষ হলে মাটিতেই লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে বদলি করা হয়।
ম্যাচের ভেতরেই তাকে ডাগআউটে হাটুতে আইস বার লাগিয়ে তাকে বসে থাকতে দেখা যায়। ম্যাচে জাপান ২-২ গোলে ড্র করে মাঠ ত্যাগ করার সময় কুবোকে খুড়িয়ে হেটে ড্রেসিং রুমে যান। পরে ম্যাচ শেষে তাকে হুইলচেয়ারে করে বের হতে দেখা যায়।
বের হওয়ার আগে ডিএযেডএনকে দেওয়া সামান্য কথায় কুবো বলেন, ‘আমার মনে হয় আমি ঠিক আছি। আমি জানি না কি হয়েছে আমার। আমি সত্যি বুঝতে পারছি না। আমার মনে হয় আমি ঠিক আছি। দেখ কি হয়।’
আরআর/আইএন
What's Your Reaction?