ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

ফেনীতে ১০৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের কারণে এ রেকর্ড হয়েছে। এদিকে শুক্রবার দিনের বেলায় বৃষ্টি না থাকায় জনজীবনে বড় ধরনের প্রভাব পড়েনি। এদিন সন্ধ্যার পর আবারও বৃষ্টি শুরু হয়। এতে প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ ও পথচারীরা কিছুটা দুর্ভোগে পড়েন। ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফেনীতে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ সময়ের মধ্যে দেশের সর্বোচ্চ। শনিবারও জেলার কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর

ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড

ফেনীতে ১০৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আবহাওয়া অফিস সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের কারণে এ রেকর্ড হয়েছে। এদিকে শুক্রবার দিনের বেলায় বৃষ্টি না থাকায় জনজীবনে বড় ধরনের প্রভাব পড়েনি। এদিন সন্ধ্যার পর আবারও বৃষ্টি শুরু হয়। এতে প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ ও পথচারীরা কিছুটা দুর্ভোগে পড়েন।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ফেনীতে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ সময়ের মধ্যে দেশের সর্বোচ্চ। শনিবারও জেলার কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবদুল্লাহ আল-মামুন/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow