ডাল গবেষণা কেন্দ্রে কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগ
মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে কাজ না করে প্রকল্পের পুরো টাকা আত্মসাতের ঘটনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি)। রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকার আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালকের কার্যালয়ে যান মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এসময় তিনি প্রতিষ্ঠানের নানান অনিয়ম নিয়ে কথা বলেন। এমপি প্রয়োজনীয় নথিপত্র যাছাই-বাছাই করেন। এসময় শিগগির ২০২৪-২৫ অর্থবছরে সরকারের দেওয়া ছয় লাখ টাকা বরাদ্দে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ভেতর গবেষণা শেড নির্মাণ করতে নির্দেশনা দেওয়া হয়। আরও পড়ুন ঘরের অভাবে দিশাহারা প্রতিবন্ধী দম্পতির উদ্বাস্তু জীবন সূত্র জানায়, আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ভেতর গবেষণা শেড নির্মাণের কাজের মেয়াদ দুই বছর আগে শেষ হয়। তবে আজও শেষ হয়নি নির্মাণকাজ। কোনো কাজ না করেই প্রকল্পের পুরো টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালক ডা. সেলিম আহম্মেদ, হিসাব সংরক্ষণ কর্মকর্তা নাহিদা আক্তারসহ পাঁচজনের বিরুদ্ধে। এ অভিযোগ পাওয়ার পর সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া
মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রে কাজ না করে প্রকল্পের পুরো টাকা আত্মসাতের ঘটনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য (এমপি)।
রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার খাগদী এলাকার আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের প্রকল্প পরিচালকের কার্যালয়ে যান মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। এসময় তিনি প্রতিষ্ঠানের নানান অনিয়ম নিয়ে কথা বলেন।
এমপি প্রয়োজনীয় নথিপত্র যাছাই-বাছাই করেন। এসময় শিগগির ২০২৪-২৫ অর্থবছরে সরকারের দেওয়া ছয় লাখ টাকা বরাদ্দে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ভেতর গবেষণা শেড নির্মাণ করতে নির্দেশনা দেওয়া হয়।
সূত্র জানায়, আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের ভেতর গবেষণা শেড নির্মাণের কাজের মেয়াদ দুই বছর আগে শেষ হয়। তবে আজও শেষ হয়নি নির্মাণকাজ। কোনো কাজ না করেই প্রকল্পের পুরো টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে প্রকল্প পরিচালক ডা. সেলিম আহম্মেদ, হিসাব সংরক্ষণ কর্মকর্তা নাহিদা আক্তারসহ পাঁচজনের বিরুদ্ধে। এ অভিযোগ পাওয়ার পর সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ঘটনাস্থলে যান।
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, ‘ভূমি অধিগ্রহণ জটিলতায় গবেষণা শেড নির্মাণ করা সম্ভব হয়নি বলে কর্মকর্তাদের দাবি। তাদেরকে বলা হয়েছে, জটিলতা কাটিয়ে দ্রুত এই শেড নির্মাণ করতে হবে। তা নাহলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/এএসএম
What's Your Reaction?
