ডায়রিয়ায় আক্রান্তের ২৪ ঘণ্টার মধ্যে শিশুর মৃত্যু

ফরিদপুরে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া তাথৈ বিশ্বাস নামে ওই শিশুটি আলফাডাঙ্গা পৌর সদরের কালিবাবু রোড এলাকার বাসিন্দা ও হোমিওপ্যাথি চিকিৎসক চঞ্চল বিশ্বাসের একমাত্র মেয়ে। তাথৈ আলফাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাক শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডায়রিয়ায় আক্রান্ত হয় তাথৈ। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দা ও আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, শিশুটি ডায়রিয়ায় আক্রান্ত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডায়রিয়ায় আক্রান্তের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সে আজ পৃথিবীকে কাঁদিয়ে স্বর্গের পাখিতে পরিণত হয়েছে। তার মৃত্যুতে পরিবারে চলছে শোক। পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই। বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা সরকার

ডায়রিয়ায় আক্রান্তের ২৪ ঘণ্টার মধ্যে শিশুর মৃত্যু

ফরিদপুরে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দিনগত রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া তাথৈ বিশ্বাস নামে ওই শিশুটি আলফাডাঙ্গা পৌর সদরের কালিবাবু রোড এলাকার বাসিন্দা ও হোমিওপ্যাথি চিকিৎসক চঞ্চল বিশ্বাসের একমাত্র মেয়ে। তাথৈ আলফাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাক শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ডায়রিয়ায় আক্রান্ত হয় তাথৈ। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা ও আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, শিশুটি ডায়রিয়ায় আক্রান্ত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ডায়রিয়ায় আক্রান্তের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সে আজ পৃথিবীকে কাঁদিয়ে স্বর্গের পাখিতে পরিণত হয়েছে। তার মৃত্যুতে পরিবারে চলছে শোক। পরিবারটিকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই।

বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শমশের উদ্দিন জানান, চার বছর বয়সী তাথৈ বিদ্যালয়ের প্রি-প্রাক শ্রেণির শিক্ষার্থী ছিল। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তার মৃ্ত্যু হয়েছে। বিদ্যালয়ের প্রতিটি কোণে তার স্মৃতি রয়ে যাবে। বিদ্যালয়ের পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেজেছিল বৌ, যা আজ কেবল স্মৃতি। এ মৃত্যু সহ্য করা কঠিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow