ডিআর কঙ্গোতে ইবোলা রোগী ৯০০ ছাড়াল

আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৯০০-এর বেশি মানুষ ইবোলায় আক্রান্ত সন্দেহে শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১০১ জনের শরীরে ইবোলা ভাইরাস নিশ্চিত হয়েছে। দেশটির তিনটি প্রদেশে এই রোগে অন্তত ২০৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। ইবোলা খুবই ভয়ংকর একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের মাধ্যমে এটি ছড়ায়। এ রোগে জ্বর, রক্তক্ষরণসহ গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এবার যে ধরনের ইবোলা ভাইরাস ছড়িয়েছে, তার কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা এখনো নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম বাড়ানো হয়েছে।  

ডিআর কঙ্গোতে ইবোলা রোগী ৯০০ ছাড়াল

আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসের সংক্রমণ বেড়ে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ৯০০-এর বেশি মানুষ ইবোলায় আক্রান্ত সন্দেহে শনাক্ত হয়েছেন।

এর মধ্যে ১০১ জনের শরীরে ইবোলা ভাইরাস নিশ্চিত হয়েছে। দেশটির তিনটি প্রদেশে এই রোগে অন্তত ২০৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ইবোলা খুবই ভয়ংকর একটি ভাইরাসজনিত রোগ। আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের মাধ্যমে এটি ছড়ায়। এ রোগে জ্বর, রক্তক্ষরণসহ গুরুতর শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এবার যে ধরনের ইবোলা ভাইরাস ছড়িয়েছে, তার কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা এখনো নেই।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম বাড়ানো হয়েছে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow