ডিএনসিসি হাসপাতালে ফ্রিজার ভ্যান দিলো উত্তর সিটি করপোরেশন
মৃত শিশুকে কোলে নিয়ে গাড়ির অপেক্ষায় থাকা এক আত্মীয়ের অসহায়ত্বের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালকে মরদেহবাহী একটি ফ্রিজার ভ্যান চালকসহ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এটি দিয়েছে বলে বুধবার (২১ এপ্রিল) সংস্থাটির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ছবিটি সম্প্রতি বিভিন্ন পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিষয়টি ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নজরে আসার পর তিনি মানবিক বিবেচনায় তাৎক্ষণিক একটি ফ্রিজার ভ্যান হাসপাতালে ব্যবহারের জন্য দিতে নির্দেশনা দেন। নাগরিকদের মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ডিএনসিসির একটি ফ্রিজার ভ্যান চালকসহ এরই মধ্যে ওই হাসপাতালে সংযুক্ত করা হয়েছে, যাতে প্রয়োজনে মৃতদেহ পরিবহনের ক্ষেত্রে দ্রুত সেবা দেওয়া যায়। এছাড়া প্রয়োজনে ডিএনসিসির দ্বিতীয় ফ্রিজার ভ্যানটিও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবহারের জন্য প্রস্তুত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালটি ঢাকা
মৃত শিশুকে কোলে নিয়ে গাড়ির অপেক্ষায় থাকা এক আত্মীয়ের অসহায়ত্বের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালকে মরদেহবাহী একটি ফ্রিজার ভ্যান চালকসহ দেওয়া হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এটি দিয়েছে বলে বুধবার (২১ এপ্রিল) সংস্থাটির জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ছবিটি সম্প্রতি বিভিন্ন পত্রিকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর জনমনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। বিষয়টি ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের নজরে আসার পর তিনি মানবিক বিবেচনায় তাৎক্ষণিক একটি ফ্রিজার ভ্যান হাসপাতালে ব্যবহারের জন্য দিতে নির্দেশনা দেন।
নাগরিকদের মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে ডিএনসিসির একটি ফ্রিজার ভ্যান চালকসহ এরই মধ্যে ওই হাসপাতালে সংযুক্ত করা হয়েছে, যাতে প্রয়োজনে মৃতদেহ পরিবহনের ক্ষেত্রে দ্রুত সেবা দেওয়া যায়। এছাড়া প্রয়োজনে ডিএনসিসির দ্বিতীয় ফ্রিজার ভ্যানটিও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবহারের জন্য প্রস্তুত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্থাপনায় অবস্থিত হলেও এর কার্যক্রম বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হয়ে থাকে। এর সার্বিক ব্যবস্থাপনায় সিটি করপোরেশনের কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা নেই।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নাগরিকদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সর্বদা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এমএমএ/একিউএফ
What's Your Reaction?