ডিএমপির বিশেষ অভিযানে চাঁদাবাজ, মাদক কারবারিসহ ৮২ জন গ্রেফতার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (২২ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজন তালিকাভুক্ত ও একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছেন। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও পড়ুন ডিএমপি কমিশনার / প্রতিষ্ঠাবার্ষিকীতে কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে অন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে জালিয়াতি ও প্রতারণা মামলায় দুইজন, চুরির মামলায় দুইজন এবং মাদক মামলায় ছয়জন রয়েছেন। নিয়াজ মেহেদী বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির বিশেষ অভিযানে চাঁদাবাজ, মাদক কারবারিসহ ৮২ জন গ্রেফতার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিট পরিচালিত বিশেষ অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চাঁদাবাজ, সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৮২ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২২ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজন তালিকাভুক্ত ও একজন তালিকাবহির্ভূত চাঁদাবাজ রয়েছেন। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি-সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৩ জন এবং মাদক কারবারে জড়িত ৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে জালিয়াতি ও প্রতারণা মামলায় দুইজন, চুরির মামলায় দুইজন এবং মাদক মামলায় ছয়জন রয়েছেন।

নিয়াজ মেহেদী বলেন, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেআর/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow