ডিএমপির বিশেষ অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭১
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪৭১ জন গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান। নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৪৭১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৫৩ জন, লালবাগ বিভাগ ২৯ জন, ওয়ারী বিভাগ ৫৯ জন, মতিঝিল বিভাগ ৬৯ জন, তেজগাঁও বিভাগ ৭৮ জন, মিরপুর বিভাগ ৭৮ জন, গুলশান বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ৯ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ ক্যান দেশীয় হান্টার বিয়ার, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি চাকু, দুইটি চাপাতি, একটি হাসুয়া, একটি কার্টার, একটি ছুরি, একটি সিএনজি, পাঁচটি মোবাইল, দুইটি টিভি, একটি মাইক্রোওভেন, নগদ ১৫৫০ টাকা ও দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয় বলেও জানান তিনি। তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় ৪৭১ জন গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
নিয়াজ মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ ৪৭১ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৫৩ জন, লালবাগ বিভাগ ২৯ জন, ওয়ারী বিভাগ ৫৯ জন, মতিঝিল বিভাগ ৬৯ জন, তেজগাঁও বিভাগ ৭৮ জন, মিরপুর বিভাগ ৭৮ জন, গুলশান বিভাগ ৪৩ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ ৯ জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১০ কেজি ১১০ গ্রাম গাঁজা, ১২ হাজার ২৮৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ ক্যান দেশীয় হান্টার বিয়ার, একটি স্ক্রু ড্রাইভার, তিনটি চাকু, দুইটি চাপাতি, একটি হাসুয়া, একটি কার্টার, একটি ছুরি, একটি সিএনজি, পাঁচটি মোবাইল, দুইটি টিভি, একটি মাইক্রোওভেন, নগদ ১৫৫০ টাকা ও দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
কেআর/এসএনআর
What's Your Reaction?