ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার ৫ দিনের রিমান্ডে
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে মিছিল করার অভিযোগে দায়ের করা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ এ রিমান্ড মঞ্জুর করেন। এদিন মাঞ্জিল হায়দার চৌধুরীকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার নথি অনুযায়ী, রাজধানীর বাংলামোটর এলাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়। গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দার চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। এমডিএএ/বিএ
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে মিছিল করার অভিযোগে দায়ের করা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদ এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন মাঞ্জিল হায়দার চৌধুরীকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, রাজধানীর বাংলামোটর এলাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার অভিযোগে রমনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়।
গত ৯ এপ্রিল রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দার চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।
এমডিএএ/বিএ
What's Your Reaction?